Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ বড়ে মিঞা তো বড়ে মিঞা, ছোটে মিঞা শুভানাল্লা। ভারতীয় সিনিয়র ক্রিকেট দল এশিয়া কাপ ও বিশ্বকাপ জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমান করেছে আগেই। অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের ক্রিকেটাররাও ২০২৬ এশিয়া কাপ ফাইনালে রোমাঞ্চকর ম্যাচে ৩৩৮ রানের বিশাল চ্যালেঞ্জ তাড়া করে ৫০তম ওভারের শেষ বলে পাকিস্তান অনূর্ধ্ব১৯ দলকে এক উইকেটে হারিয়ে বোঝালো, তারা কোনও অংশে কম নয়। শনিবার ওমানের আল আমেরাটের মাঠে ৯ উইকেটে ৩৩৯ রান তুলে চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব ১৯ ভারতীয় ক্রিকেটাররা দীপাবলীর উৎসব পালন করলেন নতুন করে। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত যে উজ্জ্বল, সেটা এই রোমহর্ষক জয়েই প্রমাণ। চ্যাম্পিয়ন অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোহিত উলভা ও মানাল চৌহান ভারতীয় দলের জয় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। ২৬ বলে অপরাজিত ৪৯ রান করে শেষ উইকেটের জুটিতে ভারতকে জয়ের গন্ডি পেরোতে উলভার বিধ্বংসী ইনিংসের যত প্রশংসা করা যায়, সেটাই কম হবে।

টসে জিতে পাকিস্তান ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩৭ রান তুলে ভারতীয় দলকে চাপে ফেলে দিয়েছিল। উসমান খান ১১টি বাউন্ডারি ও ৩টি ছক্কার সাহায্যে ১১১ বলে ১০৭ রানের দুরন্ত ইনিংস খেলে ও আব্দুল কাদির ৫৪ বলে ৮০ রান করে পাকিস্তানের ইনিংসকে মজবুত ভিতের ওপর দাঁড় করিয়ে দেন। পাকিস্তান অধিনায়ক ফারহান ইউসুফ ৬০ বলে ৬৩ রান ও আহমেদ হুসেন ১৭ রান করে পাকিস্তানকে ৩৩৭ রানে পৌঁছে দেন। ভারতের কাব্যিয়া প্যাটেল ৪ উইকেট ও চিগুরুপাতি ভেঙ্কট ৩ উইকেট দখল করেন।

জবাবে ভারত শুরুটা ভালই করে অধিনায়ক লক্ষ্য রাজেশ রাজচন্দানি ১০১ বলে ৮০ রান করলে। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগের ছেলে আর্যবীর শেহবাগ ৬১ বলে ৫৮ ও মানাল চৌহান ৩২ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলে ভারতীয় দলের জয়ের সম্ভাবনা জিইয়ে রাখেন। কিন্তু এরপর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকায় ভারতীয় শিবিরে হারের আশঙ্কা তৈরি হয়েছিল। ৪২তম ওভারে ২৫২ রানে ৮ উইকেট হারানোয়। সেসময় এক উইকেট হাতে নিয়ে মোহিত উলভা (‌ ২৬ বলে অপরাজিত ৪৯)‌ ও চিগুরুপাতি ভেঙ্কট (‌ ৮ বলে অপরাজিত ১১ রান)‌ পাকিস্তানের ৩৩৮ রানের টার্গেট পেরিয়ে ৩৩৯ রান করে চমকপ্রদ জয় ছিনিয়ে নেন ভারতের পক্ষে। শেষ ওভারে ৮ রান দরকার ছিল ভারতের। শেষ বলে ৩ রান প্রয়োজন ছিল জেতার জন্য। মোহিত উলভা শেষ বলে বাউন্ডারি মেরে অবিশ্বাস্য জয় এনে দেন ভারতকে। পাকিস্তানের রিজওয়ানউল্লা ৩ ও নিকাব শফিক ২ উইকেট নিলেও দলের হার বাঁচেনি ভারতীয় ব্যাটারদের চাপের মুখে দুর্দান্ত পারফরমেন্সে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...