Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ স্পোর্টসপারসন্স অফ মেরিট(‌এসওএম)‌ ভোটে পরাজিত হয়েছিলেন আইওএর সভাপতি পিটি ঊষা। এতে মনে হয়েছিল, পিটি ঊষার পক্ষে আর নতুন করে এবার আইওএর সভাতি পদের নির্বাচনে প্রার্থী হওয়া সম্ভব নয়। কিন্তু খেলাটা ঘুরে গেল পিটি ঊষার দিকে আবার, আইস হকি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তাদের প্রতিনিধি হিসেবে মনোনয়ন দেওয়ায়। জেনারেল বডিতে আইস হকি অ্যাসোসিয়েশনের দুই প্রতিনিধির মধ্যে ঊষার মনোনয়ন জমা পড়েছে। মহিলা প্রতিনিধি হিসেবে ঊষার নাম রয়েছে, সেখানে পুরুষ প্রতিনিধি হিসেবে নাম দেওয়া হয়েছে আইস হকি ফেডারেশনের সভাপতি হরজিন্দার সিংয়ের।

এই ধরনের নতুন ডেভেলপমেন্টের কারণে ঊষার আইওএ নির্বাচনে লড়ার ও সভাপতি পদে পুনর্নির্বাচিত হওয়ার সুযোগ করে দিয়েছে বেশ কিছু জাতীয় ক্রীড়াসংস্থার সঙ্গে সংঘাতের কারণে তাঁকে আইওএ সভাপতির পদ থেকে সরানোর চেষ্টা হলেও। বৃহস্পতিবার পর্যন্ত মনে হচ্ছিল, ঊষার আর সভাপতি পদে ফেরার কোনও আশা নেই। এখন কিছুটা হলেও আশা আলো মিলছে।

তবে ঊষার নির্বাচনী লড়াইটা সহজ হবে না। কারণ এসওএম ভোটে অঞ্জু ববি জর্জ, সাইনা নেহওয়াল, রাণী রামপাল, দোলা ব্যানার্জিদের কাছে হার মানতে হয়েছিল পিটি ঊষাকে। সোমবার এসওএম নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পান অঞ্জু ববি জর্জ। আইওএ সভাপতি হওয়ার দৌড়ে ঊষার প্রবল প্রতিপক্ষ তিনি। তবে আইওএর সভাপতি পদের সবচেয়ে বড় দাবিদার সংস্থার বর্তমান সহসভাপতি গগন নারাং। অনেকের ধারনা, ঊষা যতই আইস হকি অ্যাসোসিয়ন অফ ইন্ডিয়ার হয়ে মনোনয়ন জমা করুন না কেন, গগন নারাংয়ের কাছে ভোটে পরাস্ত হবেন।

৩০টি জাতীয় ক্রীড়াসংস্থার (‌এনএসএফ)‌ আইওএর নির্বাচনে অংশ নেওয়ার অধিকার আছে। ইতিমধ্যেই ইকেকটোরাল অফিসার(‌ নির্বাচনী আধিকারিক)‌ সঞ্জয় কুমার শ্রীবাস্তব একজন পুরুষ ও একজন মহিলা প্রতিনিধির নাম দিতে বলেছিলেন সব কটি সংস্থাকে বৃহস্পতিবার দুপুর ৩টের মধ্যে। ইলেকটোরাল অফিসারের তরফে সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তাতে বলা হয়, মনোনীত সদস্যকে অবশ্যই জাতীয় ক্রীড়া সংস্থাভুক্ত (‌ন্যাশানাল স্পোর্টস ফেডারেশন)‌ হওয়া জরুরি।

এখন এই প্রশ্নটা সামনে এসেছে, ইলেকটোরাল অফিসারের দেওয়া শর্ত কি পিটি ঊষার ক্ষেত্রে পূরণ হচ্ছে?‌ এই মনোনয়নের ওপর আপত্তি জানানোর শেষ দিন শুক্রবার। মনোনয়নের বৈধতা পরীক্ষা, ও আপত্তি সম্পর্কিত বিষয়গুলির নিষ্পত্তি শনিবারের মধ্যেই সারবেন ইলেকটোরাল অফিসার। রবিবার ইলেকটোরাল রোল অর্থাৎ মনোনীত প্রতিনিধিদের চুড়ান্ত তালিকা প্রকাশিত হবে।

জাতীয় ক্রীড়া সংস্থার ৬০ জন সদস্যের মধ্যে ৮জন এসওএমের নির্বাচন ইতিমধ্যেই হয়ে গেছে। অ্যালেটিক্স কমিশনের দু’‌জন প্রতিনিধি রয়েছেন। ৭১টি ইলেকটোরাল কলেজ থেকে ইন্টারন্যাশানাল অলিম্পিক কমিটির ভারতীয় প্রতিনিধি নির্বাচিত হবেন ৫ ডিসেম্বর আইওএর কার্যকরী কমিটির নির্বাচনের ভিত্তিতে। এসওএম ও জাতীয় ক্রীড়াসংস্থার মনোনীত ৬০ জন প্রতিনিধিই আইওএর নতুন কার্যকরী কমিটি গঠনের নির্বাচনে প্রার্থী হতে পারবেন।

ইতিমধ্যে বেজিং অলিম্পিক্সে সোনাজয়ী শুটার অভিনব বিন্দ্রা জাতীয় ক্রীড়ানীতি মেনে স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়ার দাবি জানিয়েছেন। তাঁর মনে হয়েছে, আইওএর সংবিধান ও সোমবারের এসওএম নির্বাচনের মধ্যে কোথাও একটা অসামঞ্জস্য রয়েছে।

এটা এখনও পর্যন্ত পরিষ্কার নয়, ২৬ নভেম্বর পিটি ঊষা ২০৩৬ অলিম্পিক্স ভারতের আয়োজনের জন্য বিড জমা করবেন কিনা। যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক আগেই ইচ্ছাপ্রকাশ করেছিলেন, দেশের মাটিতে ২০৩৬ অলিম্পিক্স গেমস আয়োজনের।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...