অলস্পোর্ট ডেস্ক: ভারতের প্রথম দল হিসেবে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে পৌঁছে ইতিমধ্যেই ইতিহাস গড়েছে ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল। তবে নকআউট পর্বে সেই খেলা এখন দেরি আছে। আপাতত ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দলের যাবতীয় ফোকাস থাকছে নতুন মরশুমের ইন্ডিয়ান উইমেন্সে লিগে খেতাব ধরে রাখার লক্ষ্যে। লক্ষ্মী ইন্ডিয়ান উইমেন্স লিগের উদ্বোধনী ম্যাচে গত দু’বারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল সেই খেতাব অক্ষুন্ন রাখার অভিযান শুরু করবে শুক্রবার কল্যানী স্টেডিয়ামের মাঠে তিনবারের চ্যাম্পিয়ন গোকুলাম এফসির বিরুদ্ধে সন্ধে ৭টায়।
বৃহস্পতিবার যুবভারতীত ক্রীড়াঙ্গন সংলগ্ন একটি অভিজাত হোটেলে ইন্ডিয়ান উইমেন্স লিগ ২০২৬-২৭য়ের ট্রফির সরকারি উন্মোচন ঘটে টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা ক্যাপ্রি স্পোর্টসের অধিকর্তা, বিভিন্ন স্টেকহোল্ডার, অংশগ্রহনকারী দলের ৩ কোচ, একজন সিইও-অধিকর্তা, ও ৪ ফুটবলারের উপস্থিতিতে। এঁরা হলেন ইস্টবেঙ্গলের চিফ কোচ অ্যান্টনি অ্যান্ড্রুজ, সেথু এফসির চিফ কোচ কালি আলাউদ্দিন, গোকুলাম এফসির সহকারী কোচ প্রিয়াংকা কাঙ্গরালকার, ও কিকস্টার্ট এফসির সিইও-ডিরেক্টার ও প্রতিষ্ঠাতা লক্ষ্ণণ ভট্টরাই। ৪ ফুটবলার ইস্টবেঙ্গলের সুলঞ্জনা রাউল, কালনার মেয়ে কিকস্টার্টের অন্যতম সেরা ফুটবলার অরুণা বাগ, গোকুলামের অধিনায়ক বেবি লালছনডামি ও সেথু এফসির অধিনায়ক মালবিকা প্রসাদ।
ক্যাপ্রি স্পোর্টস যৌথভাবে ভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে কাজ করছে ১৫ বছরের অংশীদারিত্বে ইন্ডিয়ান উইমেন্স লিগ (আইডব্লিউএল) ও ইন্ডিয়ান উইমেন্স লিগ ২র( আইডব্লিউএল ২) যথার্থ বানিজ্যিকরণ, উন্নতির স্বার্থে। ক্যাপ্রি স্পোর্টসের অধিকর্তা জিনিশা শর্মা ও অপূর্ব গুপ্তা ভারতীয় মহিলা ফুটবলের অগ্রগতি ও জনপ্রিয়তা বাড়াতে বিশেষভাবে আগ্রহী।
লক্ষ্মী ইন্ডিয়ান উইমেন্স লিগ ২০২৬-২৭য়ে অংশ নেবে ৮টি দল। ইস্টবেঙ্গল, গোকুলাম কেরালা, বিবিএফএস গারওয়াল ইউনাইটেড, এইচওপিএস এফসি, যুব সংঘ এফসি, কিকস্টার্ট এফসি, নীতা ফুটবল অ্যাকাদেমি, সেথু মাদুরাই। এই ৮ দলের ৫৮টি ম্যাচই ইউ টিউবে লাইভ স্ট্রিমিং হবে। লিগের অফিসিয়ান ইউ টিউব চ্যানেল Lxme IWL You Tube Channelয়ে।
ইস্টবেঙ্গলের সফল কোচ অ্যান্টনি অ্যান্ড্রুজ ও দলের মার্কি ফুটবলার পূর্ব মেদিনীপুরের সুলঞ্জনা রাউল আত্মবিশ্বাসী এবারও খেতাব জেতার ব্যাপারে। সুলঞ্জনা জোরের সঙ্গেই বলেন, এএফসি কাপে ভাল ফল করার পর তাঁদের ওপর প্রত্যাশার চাপ বাড়বে। সেটাই মোটিভেশন আইডব্লিউএলে চ্যাম্পিয়ন হওয়ার হ্যাটট্রিক করার। কিকস্টার্টের আর এক বাঙালি ফুটবলার অরুণা বাগের মুখে ইস্টবেঙ্গলকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার কথা। কর্নাটকের দলে খেললেও অরুণার ইচ্ছা কলকাতার চ্যাম্পিয়ন দলের হয়ে খেলার। একইসঙ্গে দেশের জার্সিত নিয়মিত খেলার সুযোগ পাওয়ার।
ট্রফি উন্মোচনের পরে অনুষ্ঠান মঞ্চে সেথু এফসির অধিনায়ক মালবিকা প্রসাদের জন্মদিন পালন করা হয়ে কেক কেটে।
আইডব্লিউয়ের ইস্টবেঙ্গল দল(২০২৬-২৭ মরশুম): পানথোই চানু, খামবি চানু, মামনি দাস, প্রতিমা বাগদি, শিখা সোরেন, আশালতা দেবী, অস্টম ওরাঁও, সরিতা ইউনাম, থোইবাসামা চানু, সুস্মিতা লেপচা, সুপ্রিয়া কিসপোত্তা, রুবিনা খাতুন, বন্দনা রায়, সাথী দেবনাথ, দেবলীনা ভট্টাচার্য, সিল্কি দেবী, রিয়া দুলে, বীরসি ওরাঁও, অঞ্জু চানু, সৌমা গুগুলাথ, সন্ধা মাইতি, সুলঞ্জনা রাউল, প্রীতিকা বর্মন, শ্রাবণী মুর্মু, রিম্পা হালদার, প্রিয়াংকা দেবী।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
