ভারত ৪ প্যালেস্টাইন ১
অলস্পোর্ট ডেস্ক: মঙ্গলবার কুয়ালালামপুরে অনূর্ধ্ব১৭ এএফসি এশিয়ান কাপ কোয়ালিয়াফারের ম্যাচে দিনের প্রথম ম্যাচে প্যালেস্টাইনকে বৃষ্টিবিঘ্নিত ও চড়া মেজাজের ম্যাচে ৪-১ গোলে হারিয়েছিল অনূর্ধ্ব ১৭ ভারতীয় দল। তিনটি ম্যাচ থেকে ৯ পয়েন্ট সংগ্রহ করায় ভারতীয় ফুটবল দলের ২০২৭ উজবেকিস্তান অনূর্ধ্ব১৭ এএফসি এশিয়ান কাপে খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। দিনের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়া ১০-০ গোলে গুয়ামকে হারানোয় ভারতীয় দলের এশিয়ান কাপের মূল পর্বে খেলা শেষ ম্যাচ পর্যন্ত ঝুলে রইল। মালয়েশিয়ার ৩ ম্যাচে ৬ পয়েন্ট। প্যালেস্টাইনেরও ৩ ম্যাচে ৬ পয়েন্ট। ভারতীয় দলের শেষ ম্যাচ ২০ নভেম্বর মালয়েশিয়ার বিরুদ্ধে। ভারত ওই ম্যাচে ড্র করলে ১০ পয়েন্ট নিয়ে এশিয়ান কাপের মূল পর্বে যাবে। একমাত্র মালয়েশিয়ার কাছে হারলে ভারতের মূল পর্বে যাওয়া আটকে যাবে মালেয়িশায়া ৯ পয়েন্টে ভারতের সমান পয়েন্টে পৌঁছে হেড টু হেডের সুবিধায় কোয়ালিফাই করবে। প্যালেস্টাইন শেষ ম্যাচে জিতে ভারতের সমান পয়েন্টে পৌঁছলেও টুর্নামেন্টের হেড টু হেড নিয়মে তাদের গ্রুপ শীর্ষে যাওযা সম্ভব হবে না ভারতের কাছে হারায়।
গ্রুপ ই-তে সিঙ্গাপুর ও গুয়ামকে বড় ব্যবধানে হারিয়ে সুবিধাজনক অবস্থায় ছিল অনূর্ধ্ব ১৭ ভারতীয় ফুটবল দল। প্যালেস্টাইন ম্যাচে ভারতীয় ফুটবলারদের খেলায় সেই আত্মবিশ্বাসটা নজর কাড়ে। ভারত ও প্যালেস্টাইনের মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাচটা বিরতিতে ১-১ থাকার সময় প্রবল বর্ষণের কারণে ২ ঘন্টারও বেশি সময় স্থগিত রাখতে বাধ্য হন রেফারি।
ম্যাচের ৮ মিনিটে কামগোহাও ডোঙ্গেল গোল করে ভারতকে এগিয়ে দেয়। ১০ মিনিটে ভারতের রাজ ওয়াহেংবামকে বিশ্রি ফাউল করার পর বল ছাড়া লাথি মারার জন্য লাল কার্ড দেখে প্যালেস্টাইনের ঝামুর। ১০ জন হয়ে গেলেও প্যালেস্টাইনের অধিনায়ক ইয়াজান খলিফা ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরায়। কিন্তু ৮০ মিনিট ১০ জনে মিলে খেলে ভারতের জয় আটকাতে পারেনি প্যালেস্টাইন। বিরতিতে ম্যাচ ১-১ থাকলেও ২ ঘন্টা বাদে বৃষ্টি থামার পর খেলা শুরু করতে আরও কিছুটা সময় লেগে যায়।
খেলা শুরু হলে প্যালেস্টাইন আরও তিনটি গোল হজম করে। অনূর্ধ্ব ১৭ ভারতীয় দলের হয়ে গোল করে মুকুন্দ নিংথোইজাম(৫২ মিনিট), অধিনায়ক ডালালমুয়ান গাংতে(৫৯ মিনিট), ও জোরামডিনথারা(৮৯ মিনিট)। ভারতীয় দলের অধিনায়ক গাংতের সম্পর্কে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেছে প্যালেস্টাইনের ফটবলার, এমনই অভিযোগ সামনে এসেছে। ফিফা ও এএফসি তদন্ত করে দেখবে। যদি এটা প্রমানিত হয় তাহলে অভিযুক্ত প্যালেস্টাইনের ফুটবলার ও দল কড়া শাস্তির মুখে পড়বে। নির্বাসন ও জরিমান দুটোই হবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
