অলস্পোর্ট ডেস্ক: হোক আর নাই হোক, এশিয়াডে সোনা জয়ী অ্যাথলিট ও রাজ্য অ্যাথসলেটিক্স সংস্থার নবনির্বাচিত সচিব জ্যোতিমর্য়ী শিকদার কথা দিলেন, তিনি আগের মতো যুবভারতী ক্রীড়াঙ্গনে বাংলার অ্যাথলিটরা যাতে অনুশীলনের সুযোগ পাবন, তার উদ্যোগ নেবেন। এর থেকে ভাল আর কী হতে পারে বাংলার ক্রীড়াবিদদের জন্য। জ্যোতির্ময়ী এক কথা বলেছেন, সেন্ট্রাল এক্সাইজ অ্যাথলেটিক ক্লাব আয়োজিত কলকাতা জিএসটি হাফ ম্যারাথন ২.০র সাংবাদিক সম্মেলনে সোমবার সন্ধেয়। এই ম্যারাতন দৌড় হবে ১৩ ডিসেম্বর।
হাফ ম্যারাথন দৌড়ের সাংবাদিক সম্মেলনের শেষদিকে প্রচারমাধ্যমের প্রশ্নের উত্তরে অলিম্পিয়ান-পদ্মশ্রী জ্যোতির্ময়ী শিকদার বলেন,’ গত ১৫ বছর আগের রাজ্য সরকারের সময় যেটা বন্ধ ছিল বাংলার অ্যাথলটিদের জন্য, সেই যুবভারতীতে অনুশীলনের অনুমতি পাইয়ে দেওয়া আমার পক্ষে দায়িত্বে আসার ১৫ দিনের মধ্যে তো সম্ভব নয়। সব দায়িত্ব পেয়েছি রাজ্য অ্যাথলেটিক্স সংস্থার। কিছু গুছিয়ে নিয়ে সব কাজে হাত লাগাতে হবে। আমি অবশ্যই এব্যাপারে রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর সঙ্গে কথা বলব, যাতে অ্যাথলিটরা আবার যুবভারতীর ট্র্যাকে অনুশীলনের সুযোগ পায়। খেলাধুলোর প্রচার ও প্রসারের ক্ষেত্রে বর্তমান রাজ্য সরকার যথেষ্ট আগ্রহী ও সাহায্য করতে প্রস্তুত।’
রবীন্দ্রসরোবর স্টেডিয়ামের বেহাল অবস্থা ও স্থায়ী অ্যাথলেটক্স ট্র্যাক তৈরিতেও বাড়তি উদ্যেগ নেবেন বলেন জানান জ্যোতির্ময়ি। এব্যাপারেও তিনি রাজ্য সরকার ও ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর সাহায্য চাইবেন বলেও জানান প্রচারমাধ্যমকে।
সিজিএসটি চিফ কমিশনার ও সেন্ট্রাল এক্সাইজ অ্যাথলেটিক্স ক্লাবের সভাপতি রামাভত শ্রীনিবাস নায়েক, ক্লাবের সচিব সৌমিত্র চক্রবর্তী, ও জ্যোতির্ময়ী শিকদারের উপস্থিতিতে ম্যারাথনের উদ্যোক্তরা জানান, ১৩ ডিসেম্বর সকাল সাড়ে ৫টায় সল্টলেকের গডরেজ ওয়াটারসাইড থেকে দৌড় শুরু হবে। তা বিশ্ব বাংলা গেট পর্যন্ত পৌঁছে আবার নির্দিষ্ট পথে গডরেজ ওয়াটারগেটের শুরুর পয়েন্টেই ফিরে আসবে। ২১.০৯৭ কিমি হাফ ম্যারাথন, ১০ কিমি দৌড় ও ৪ কিমি দৌড়ে অংশ নিতে পারবেন প্রতিযোগীরা। প্রতিটি রেজিস্টার্ড দৌড়বিদরা অফিসিয়াল টাইমিং চিপ, ইভেন্ট টি শার্ট, গুডি ব্যাগ, ফিনিশার মেডেল, ই-সার্টিফিকেট পাবেন। আর্থিক পুরস্কারের মূল্য ১০ লাখ।
ম্যারথন দৌড়ের সূচনা করবেন জ্যোতির্ময়ী শিকদার, বুলা চৌধুরি, প্রিয়াংকা গোস্বামী, অর্ণব মন্ডল, আকাশ পাল সহ আরও অনেক নামী ব্যক্তিত্ব।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
