Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ আফ্রিকান ফুটবল ফেডারেশন সেনেগালের থেকে খেতাব কেড়ে নিয়ে মরক্কোকে ২০২৫ আফ্রিকান নেশনস কাপ চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল। কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্ট(‌ক্যাস)‌ সেই সিদ্ধান্ত নাকচ করে খেতাব ফিরিয়ে দিল সেনেগালকে। মরক্কোর রাবাতে ১৮ জানুয়ারি বিতর্কিত ফাইনালে সেনেগাল অতিরিক্ত সময়ে করা গোলে ১-‌০ ফলে হারিয়েছল মরক্কোকে। কিন্তু মার্চে আফ্রিকান ফুটবল গভর্নিং বডি সেই খেতাব কেড়ে নিয়েছিল।

আফ্রিকান ফুটবল কনফেডারেশনের যুক্তি ছিল, রেফারি মরক্কোর পক্ষে পেনাল্টি দেওয়ার পরই সেনেগাল কোচ ও ফুটবলাররা প্রতিবাদে মাঠ ছেড়ে সাজঘরে চলে গিয়েছিলেন। এটা ম্যাচ ছেড়ে দেওয়া হিসেবেই ধরা হয়। ১৪ মিনিট বাদে মাঠে ফিরে সেনেগাল অতিরিক্ত সময়ের গোলে জিতলেও, সেটা খেলার আইনের বিপক্ষে কাজ বলেই জানায় আফকন।

কিন্তু সেই সিদ্ধান্তই বদলে গেল সেনেগাল ক্যাসের দারস্থ হওয়ায়। সেনেগালের দাবি ছিল আফকন তাদের প্রতি সুবিচার করেনি। রেফারি ম্যাচ শুরু করেছিলেন, তাদের ফুটবলাররা মাঠে ফেরার পর। মরক্কোর ফুটবলার ব্রাহিম দিয়াজ পেনাল্টিও নেন। তিনি গোল করতে ব্যর্থ হন। তারপর অতিরিক্ত সময়ে সেনেগালের ফুটবলার পাপে থিয়াও গোল করে দলকে জয় এনে দেন। পুরো সময় খেলা হয়েছিল। তাহলে এতে সেনেগালের কী দোষ থাকতে পারে?‌

ক্যাসের প্যানেলে থাকা ফরাসি ক্রীড়া আইন বিশেষজ্ঞ জেরাল্ড সাইমন, ইতালিয়ান আন্তর্জাতিক আইন প্রফেসার লুইজি ফুমাগালি, হামবুর্গ নিবাসী আইনজীবি-‌জুরিখ বিশ্ববিদ্যালয়ের আইন প্রফেসার উলরিচ হানস সবদিক খতিয়ে এই সিদ্ধান্ত পৌঁছন, রেফারি আফ্রিকান নেশনস কাপ ফাইনালে খেলার আইন অনুযায়ী কোনও ভুল করেননি। এটা জানিয়েছেন ক্যাসের সেক্রেটারি জেনারেল ম্যাথিউ রিব।

ক্যাসের এই সিদ্ধান্তে খুশি সেনেগাল ফুটবল ফেডারেশন। তাদের মতে, আফ্রিকান ফুটবল কনফেডারেশন সুবিচার করেনি। তারা রেফারির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল। রেফারির সিদ্ধান্তই যে শেষ কথা মানতে চায় ন। ক্যাসের সিদ্ধান্ত রেফারিদের হাত শক্ত করল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...