অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ফুটবল ফেডারেশনের জেনারেল বডিতে ৪ স্পোর্টসপার্সন্স অফ আউটস্ট্যান্ডিং মেরিট(এসওএম) প্রতিনিধি হিসেবে নির্বাচিত হলেন জোপল আনচেরি, ব্রুনো কুটিনহো, বেমবেম দেবী ও বেন্টলা ডি’কথ। নির্বাচনের মনোনয়ন দিয়েছিলেন ৯জন। চারজন নির্বাচিতের বাইরে লড়াইয়ে ছিলেন কল্পনা দাস,মুস্তাক আলি, শ্রদ্ধাঞ্জলি সামন্ত রায়, শুক্লা দত্ত, শরাফ আলি। ৪০ জন এসওএমের তালিকাভুক্ত ক্রীড়াবিদের মধ্যে ৩৩ জন ভোট দেন।
সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ব্রুনো কুটিনহো(২৪)। বেন্টলা পেয়েছেন ২৩ ভোট। জোপল ও বেমবেম দেবী ২২ ও ২১ ভোট পেয়েছেন। নির্বাচন প্রক্রিয়ার দায়িত্বে ছিলেন হরিয়ানার প্রাক্তন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব শর্মা। তিনি এআইএফএফের ইলেক্টোরাল অফিসারের দায়িত্বেও রয়েছেন।
স্পোর্টসপার্সন্স অফ আউটস্ট্যান্ডিং মেরিট প্রতিনিধি হিসেবে ভারতীয় ফুটবল ফেডারেশনের জেনারেল বডিতে নির্বাচিত হওয়ার সুযোগ ছিল দুই পুরুষ ও দুই মহিলা ক্রীড়াবিদের। ন্যাশানাল স্পোর্টস গভর্নেন্স অ্যাক্ট ২০২৫ ও ন্যাশানাল স্পোর্টস গভর্নেন্স ( ন্যাশানাল স্পোর্টস বডিস) রুলস ২০২৬য়ের পদ্ধতি মেনে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
