Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ পিটি ঊষার আইওএ সভাপতি হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার আর সুযোগই থাকল না। কারণ মঙ্গলবার মনোয়ন জমা দেওয়ার শেষ দিনে বর্তমানে আইওএ সভাপতি থাকা পিটি ঊষা মনোয়ন জমাই দিলেন না। ঊষা নিজে থেকেই সরে দাঁড়ানোয় আইওএ সভাপতি হওয়ার লড়াইটা ত্রিমুখী হয়ে দাঁড়াল। লড়াইয়ে আছেন ২০১২ লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী রাইফেল শুটার গগন নারাং, বিজেপি লিডার-ভারতীয় ‌তীরান্দাজি সংস্থার সেক্রেটারি জেনারেল বীরেন্দ্র সচদেবা ও আইওএর প্রাক্তন সচিব-‌বর্তমানে ফেন্সিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল রাজীব মেহতা।

আসলে স্পোর্টসপার্সন অফ মেরিটের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে না পারায় ঊষার আইওএর সভাপতির পুনরায় বসার সম্ভাবনা বড়সড় ধাক্কা খেয়েছিল। ওই নির্বাচনে ঊষার স্থান ছিল পঞ্চম স্থানে ৪০ ভোট পেয়ে। সর্বাধিক ভোট পান অঞ্জু ববি জর্জ(‌৫৩)‌। রানী রামপাল ৫০, দোলা ব্যানার্জি ৪৫, ও সাইনা নেহওয়াল ৪৩ ভোট পান। ঊষাকে এসওএম নির্বাচনে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফে কোনও মনোনয়ন দেওয়া হয়নি। এর আগে আইস হকি ফেডারেশনের তরফে ঊষা আইওএর সভাপতি পদে নির্বাচনের একটা উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু ঊষা মনোনয়ন জমাই করলেন না।

মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হয়ে যাওয়ায় লড়াইয়ে থাকা প্রার্থী তালিকা খতিয়ে দেখবেন রিটার্নিং অফিসার। মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ২ ডিসেম্বর। নির্বাচনের দিন ৫ ডিসেম্বর।

অন্য যে ক্রীড়াবিদরা কার্যকরী কমিটিতে জায়গা পেতে মনোনয়ন জমা দিয়েছেন, তার মধ্যে আছেন অলিম্পিক পদকজয়ী যোগেশ্বর দত্ত, জাতীয় হকি দলের প্রাক্তন অধিনায়িকা রাণী রামপাল। আইস হকি অফ ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল হরজিন্দার সিং যুগ্মসচিব পদের জন্য লড়ছেন। সভাপতি ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদ ছাড়াও নির্বাচন হবে দুটি ভাইস প্রেসিডেন্ট, দু’‌জন যুগ্ম সচিব, দু’‌জন এসওএম ও চারজন কার্যকরী কার্যকরী কমিটির সদস্য পদে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...