Cart Total Items (0)

Cart

All Sports
যশপ্রীত বুমরাহ

অলস্পোর্ট ডেস্ক: তাঁর দলে ফেরা নিয়ে জাতীয় দল এবং ভক্তদের মধ্যে তৈরী হয়েছে বিতর্ক ও জল্পনা। সেই জসপ্রীত বুমরাহ-র ইনস্টাগ্রাম পোস্ট তাঁর দলে ফেরার জল্পনাকে আরও উসকে দিয়েছে। সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পোস্টে তিনি তাঁর বর্তমান ট্রেনিংয়ের ভিডিও শেয়ার করেছেন। যা দেখে মনে করা হচ্ছে তিনি খুব তাড়াতাড়িই ফিরতে চলেছেন জাতীয় দলে। ভিডিওটির পেছনে শোনা যাচ্ছে পপ গায়ক ডিডি-ডার্টি মানির ‘‘আই অ্যাম কামিং হোম’’ গানটি। যা ভক্তদের মনে নতুন করে আশার আলো সঞ্চার করেছে। এই ভিডিওটি থেকে বোঝা যাচ্ছে তিনি খুব শীঘ্রই আয়ারল্যান্ড সফরে ফিরতে পারেন।

গতবছর সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জাতীয় দলের হয়ে শেষ বার তাঁকে খেলতে দেখা গিয়েছিল। বেশ কিছুদিন আগের একটি খবর অনুযায়ী বলা হয়েছিল ২৯-এর অভিজ্ঞ পেসার সুস্থ এবং ২০২৩ এশিয়া কাপে দলে ফিরবেন। কিন্তু তাঁর দ্রুত শারীরিক উন্নতি হওয়ায় মনে করা হচ্ছে সামনের মাসেই আয়ারল্যান্ড সফরে তিনি দলে যোগ দিতে পারেন।

সম্প্রতি ইন্সটাগ্রামে শেয়ার করা ভিডিওটিতে তিনি ভারতীয় ক্রিকেট দলের অফিসিয়াল অ্যাকাউন্টকে ট্যাগ করেছেন।

গতমাসে সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছিল বুমরাহ আবার এনসিএ-তে বোলিং শুরু করেছেন এবং পরবর্তীতে কিছু অনুশীলন ম্যাচেও খেলবেন।

‘‘এই ধরনের চোট বা আঘাতের জন্য কোনও সময় নির্ধারণ না করাই বুদ্ধিমানের কাজ। কারন এই ক্ষেত্রে ক্রমাগত পর্যবেক্ষণের প্রয়োজন। তবে বুমরাহ দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং এনসিএ-র নেটে সাত ওভার বলও করেছেন। তিনি এরপর আরও কয়েকটি অনুশীলন ম্যাচও খেলবেন, তারপরই বোঝা যাবে তিনি কতটা সুস্থ,’’ এমনটাই সূত্র মারফৎ জানানো হয়েছে ।

রামজি শ্রীবাস্তব প্রাক্তন স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচ বলেছিলেন বুমরাহকে দলে ফেরাতে হলে তাঁকে অত্যন্ত যত্ন করতে হবে।

‘‘তাড়াহুড়ো করলে চলবে না। অনুশীলন ম্যাচ খেলার মাধ্যমে তাঁর শরীর ধীরে ধীরে সচল হবে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার জন্য,’’ বলেছিলেন রামজি।  

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *