Cart Total Items (0)

Cart

All Sports
পাকিস্তান ক্রিকেট বোর্ড

অলস্পোর্ট ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ৬০০ মিলিয়ন মার্কিন ডলার শেয়ারের শতাংশ ঘোষণা করায় পাকিস্তান ক্রিকেট বোর্ড সন্তুষ্ট নয়। বিসিসিআই প্রত্যাশিতভাবেই সবচেয়ে বেশি শেয়ার পেয়েছে, যা ২৩০ মিলিয়ন মার্কিন ডলার। যা আইসিসির মোট শেয়ারের ৩৮.৫ শতাংশ। অন্যদিকে, পিসিবি সামগ্রিক অর্থের মাত্র ৫.৭৫ শতাংশ পাবে, যা আগামী চার বছরে(২০২৪-২৭) ৩৪.৩১ মিলিয়ন মার্কিন ডলার। যদিও পিসিবি-র শেয়ার আগের আয়ের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে, তবুও পাক-বোর্ড শেয়ারের ভাগ নিয়ে সন্তুষ্ট নয়।

এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, ‘‘পিসিবি, সাংবিধানিক অধিকারের ভিত্তিতে গত কয়েক সপ্তাহ ধরে আইসিসির মিটিংয়ে উপস্থিত থেকেছে এবং ধারাবাহিকভাবে তাদের থেকে তথ্য ও যুক্তি চাওয়া হয়েছে, আইসিসির এই বরাদ্দ শেয়ারের এবং বিতরণের মানদণ্ড কী, তাদের এই গণনাকে আমরা আরও ভালভাবে বুঝতে চাই।”

বিবৃতিতে আরও বলা হয়, “পিসিবি সমস্ত প্রাসঙ্গিক তথ্য এবং সূত্রের অনুপস্থিতি অনুভব করেছে, এই জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এত তাড়াতাড়ি নেওয়া উচিত নয়।”

পিসিবি প্রস্তাব করেছিল যে এই শেয়ার মডেলের অনুমোদনের ভোট প্রক্রিয়াটি আইসিসির পরবর্তী বৈঠক পর্যন্ত স্থগিত রাখা হোক। যদিও অন্যান্যরা পাকিস্তান বোর্ডের পরামর্শের সঙ্গে একমত হননি, এবং আইসিসিকে মডেলটি চূড়ান্ত করার কথা বলে বাকিরা।

 যদিও পিসিবি এই মডেলের সঙ্গে একমত হয়নি, তবে এই বোর্ড যে আগের তুলনায় প্রায় দ্বিগুণ টাকা আয় করবে সেকথা সত্য।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘‘বেশিরভাগ সদস্যরাই বিষয়টি স্থগিত রাখার সিদ্ধান্তকে সঠিক মনে করেননি এবং মডেলটি পাস করিয়ে দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন, তবে পিসিবি এই বিষয়ের উপর তার ভিন্নমত রেখেছে।’’

‘‘আমরা এই দ্বিগুণ বর্ধিত লভ্যাংশকেই পাকিস্তান ক্রিকেটের সাফল্য হিসেবে ধরে নেব, এবং দলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এটি উপকারী মনে করব,’’ বিবৃতিতে বলা হয়। পিসিবি এও নিশ্চিত করেছে যে এশিয়া কাপের হাইব্রিড মডেলের সূচি চলতি সপ্তাহে প্রকাশ করা হবে।

পিসিবি এও নিশ্চিত করেছে যে এশিয়া কাপের হাইব্রিড মডেলের সূচি চলতি সপ্তাহে প্রকাশ করা হবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *