Cart Total Items (0)

Cart

All Sports India
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: রবিবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৩ হকির রাউন্ড-রবিন ম্যাচে মালয়েশিয়াকে ৫-০ গোলে হারিয়ে আবার জয়ের মুখ দেখল ভারতীয় হকি দল। স্থানীয় প্রিয় কার্তি সেলভাম (১৫ মিনিট), সহ-অধিনায়ক হার্দিক সিং (৩২), অধিনায়ক হরমনপ্রীত সিং (৪২), গুরজন্ত সিং (৫৩) এবং জুগরাজ সিং (৫৪) গোলে বড় ব্যবধানে জয় তুলে নেয় ভারত।। যার ফল আপাতত টেবল শীর্ষে পৌঁছে গিয়েছে ভারত। সেমিফাইনালের থেকে কয়েক ইঞ্চি দূরে রয়েছে দল। ভারত আক্রমণাত্মক ঢঙেই প্রথম কোয়ার্টার শুরু করে। সারাক্ষণই মালয়েশিয়ার বক্সে আসপাশে ঘুরতে থাকে ভারতীয় ফরোয়ার্ডরা, যার ফলে বেশ কিছু গোলের সুযোগও তৈরি হয়। এদিকে, ৮ মিনিটে মালয়েশিয়ার ফিত্রি সারিকে সবুজ কার্ড দেওয়া হয় অন্যায়ভাবে বাধা দেওয়ার জন্য।

প্রথম কোয়ার্টার শেষ হওয়ার শেষের মুখে, হরমনপ্রীত মালয়েশিয়ার বক্সের দিকে বল নিয়ে দৌঁড় শুরু করেন এবং সেলভামকে লক্ষ্য করে বল বাড়ান, যা গোলে ঠেলতে মোটেও ভুল করেননি তিনি সেলভাম। পরের কোয়ার্টারের শুরুতেই সবুজ কার্ড দেখেন ভারতের বিবেক সাগর। ভারত নিরলস আক্রমণ চালিয়ে যায়, যার মধ্যে কয়েকটি পেনাল্টি কর্নারও ছিল।

দ্য মেন ইন ব্লু বিরতির আগে দু’টি সহজ সুযোগ পেয়ে গিয়েছিল কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে ব্যর্থ হয়। মালয়েশিয়ার রক্ষণে আটকে যায় ভারতের গোলমুখি শট। হাফটাইম হয় ভারতের ১ৃ-০ গোলে এগিয়ে থেকে। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ভারত আরও আক্রমণাত্মক হয়ে ওঠে, যার ফল আরও চার গোল আসে দ্বিতীয়ার্ধেই।

তৃতীয় কোয়ার্টারে মাত্র কয়েক মিনিটের মধ্যে, পেনাল্টি কর্নার মিডফিল্ডার হার্দিক সফলভাবে রিবাউন্ডে গোলে রূপান্তরিত করেন, যখন হরমনপ্রীতের প্রাথমিক ফ্লিক বাঁচিয়ে দিয়েছিলেন গোলকিপার। এর পরের কোয়ার্টারে মালয়েশিয়াও পেনাল্টি কর্নার পায় যা সফলভাবে নাজমি জাজলানের হাতে গোলে রূপান্তরিত হয়। তবে ভারত ভিডিও রেফারেলের জন্য আবেদন করে এবং একটি বিপজ্জনক ফ্লিকের ভিত্তিতে গোলটি বাতিল হয়।

নীলকান্ত শর্মা এবং প্রসাদ ৩৩ এবং ৩৭ মিনিটে হলুদ কার্ড দেখেন। ৪২ মিনিটে, ভারত পরপর তিনটি পেনাল্টি কর্নার পেয়ে গিয়েছিল এবং তৃতীয়টি গোলে রূপান্তরিত করেন হরমনপ্রীত। ৫৩ মিনিটে গুরজন্ত ভারতীয়দের হয়ে চতুর্থ গোলটি করেন। শেষ কাজটি করে যান জুগরাজ সিং।

আগামী সোমবার ভারত মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে, আর মালয়েশিয়া খেলবে জাপানের বিরুদ্ধে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *