Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: যখনই রাহকিম কর্নওয়াল মাঠে নামেন তখনই তিনি সবার নজর কেরে নেন। কারণটা একটাই তা হল তাঁর বিশাল ওজন। ২০২৩-এর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বার্বাডোজ রয়্যালসের বিরুদ্ধে রান নিতে গিয়ে আউট হ‌ন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার। তাঁর এই বিশাল ওজনের কারণেই ‘রানিং বিটুইন দ্য উইকেট’ খুব মন্থর ছিল। আর সে কারণেই তিনি রান আউট হন।

২০০ রানের লক্ষ্য পূরণ করতে ব্যাট হাতে নামে কর্নওয়ালের দল। শুরু থেকেই তাদের মাথায় ছিল কম সময়ে রান তোলা। তা করতে গিয়েই রান আউট হন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার। বিশাল দেহ নিয়ে অত কম সময়ে তিনি নিজের জায়গায় পৌঁছতে পারেননি। আর তাঁর জন্যই তাঁর দল উইকেট হারায়।

বিশাল ওজনের জন্য কর্নওয়ালকে প্রায়শই নানা কথা শুনতে হয়। তাঁর সতীর্থ থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটাররা ওজন কমানোর জন্য তাঁকে নানা পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু কোনওভাবেই তিনি ওজন কমাতে পারেননি।

তিনি বলেন, ‘‘আমি আমার দেহের গঠন পরিবর্তন করতে পারব না। সবাই কখনওই রোগা হতে পারে না। আমিও তা পারব না। আমি শুধুমাত্র আমার সেরাটা দিতে পারি। কোনও সন্দেহ নেই যে আমি বিশালাকার। কিন্তু আমি অলস নই। আমি অনেকটা সময়ই শরীরচর্যার পিছনে দিয়ে থাকি। আমি সবসময়ই চেষ্টা করি নিয়ম মেনে খাওয়া-দাওয়া করতে।’’

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বার্বাডোজ রয়্যালস ২০২ রান টার্গেট দেয় সেন্ট লুসিয়া কিংসকে। কিন্তু তা করতেও ব্যর্থ হয় কর্নওয়ালের দল। ১৪৭ রানেই থেমে যায় সেন্ট লুসিয়া কিংস।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *