অলস্পোর্ট ডেস্ক: ৩০ অগস্ট থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ ২০২৩। এবার এশিয়া কাপের ম্যাচ দেখার জন্য পাকিস্তানে ডাক পড়ল জয় শাহ-র। শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ড, ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট জয় শাহকে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আমন্ত্রণ জানিয়েছে। পিসিবি অবশ্য জানিয়েছে যে শাহ ছাড়াও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অন্যান্য প্রধানদেরও আমন্ত্রণ জানিয়েছে তারা।
পিসিবির এক বিশেষ সূত্র জানায়, শাহকে আমন্ত্রণটি কোনওরকম প্রতাশা ছাড়াই পাঠানো হয়েছে। একান্তই কর্তব্যের খাতিরে তারা সেটি পাঠিয়েছেন।
‘‘পিসিবি মূলত আমন্ত্রণটি তাঁকে পাঠিয়েছে কারণ পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ মৌখিকভাবে জয় শাহকে এশিয়া কাপের জন্য পাকিস্তানে আসতে বলেছিলেন যখন তারা উভয়েই আইসিসি বৈঠকের জন্য ডারবানে দেখা করেছিলেন,” সূত্রটি বলেছেন।
তবে পাকিস্তানি মিডিয়ায় সেই সময় খবর রটেছিল যে, শাহ পিসিবির আমন্ত্রণ গ্রহণ করেছেন। কিন্তু বিসিসিআই সচিব এই দাবি সম্পূর্ণ রূপে অস্বীকার করেছিলেন।
তিনি বলেছিলেন, ‘‘জয় শাহ জাকা আশরাফের আমন্ত্রণ গ্রহণ করেছেন, পাকিস্তানি মিডিয়ার এমন ভুল খবরে পিসিবি বিব্রত হয়ে পড়েছিল এবং ভারতীয় বোর্ডের আধিকারিক পরে স্পষ্টভাবে এটি অস্বীকার করে দিয়েছিলেন তখন। ফলে এইবার সরকারিভাবে সেই আমন্ত্রণ পাঠানো হয়েছে জয় শাহকে।’’
‘‘ধারণাটি মূলত এই যে রাজনীতির সঙ্গে খেলাধুলাকে মিশিয়ে না ফেলেই পরবর্তীকালে ভারতের সঙ্গে ক্রিকেট খেলা পাকিস্তান এগিয়ে নিয়ে যেতে চায়, ’’ তিনি যোগ করেছেন।
এ বারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। কিন্তু ভারতীয় বোর্ডের সচিব জয় শাহ পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, রোহিত শর্মারা পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলবে না। এশিয়া কাপ অন্য দেশে হবে বলেও দাবি করেন জয়, যিনি এশিয়ার ক্রিকেট কাউন্সিলের প্রধান। স্বাভাবিক ভাবেই পাকিস্তানের এ প্রস্তাব ভাল লাগেনি। এবং এনিয়ে অনেক জলঘোলা হওয়ার পর শেষমেষ হাইব্রিড মডেল অনুযায়ী পাকিস্তান ও শ্রীলঙ্কা এই দুই দেশে এশিয়া কাপের ম্যাচগুলি হওয়ার সিদ্ধান্ত নেয় এসিসি। পাকিস্তান এবং শ্রীলঙ্কার ভেন্যু জুড়ে এশিয়া কাপ ২০২৩ অনুষ্ঠিত হবে আগামী ৩০ অগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। ২ শ্রীলঙ্কায় সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
