Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: গত মাসে লেব্রন জেমস-এর টিনেজ ছেলে ব্রনি জেমস হৃদরোগে আক্রান্ত হন। শুক্রবার তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে আগে থেকে তাঁর হার্টের সমস্যা ছিল। ১৮ বছরের ব্রনি লস এঞ্জেলসে নিজের ইউনিভার্সিটিতে সতীর্থর সঙ্গে অনুশীলনের সময় মাটিতে লুটিয়ে পরেন। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে জানা যায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তবে কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন তিনি। প্রাথমিক মুল্যায়নের পর সিডারস সিনাই হাসপাতাল থেকে তাঁর হার্ট অ্যাটাকের কারণ শনাক্ত করতে পেরেছে।

‘‘এটা তাঁর জন্মগত হার্টের ত্রুটি। যা চিকিৎসা করা সম্ভব এবং করাও হবে। আমরা নিশ্চিত ব্রনি খুব তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে এবং বাস্কেট বলে ফিরে আসবে। আমরা সোশ্যাল মিডিয়াতে তাঁর স্বাস্থ্যের আপডেট দেব। তবে অবশ্যই কিছু গোপনীয়তা অবলম্বন করে। কারণ তাঁর বাড়ি থেকে অনুরোধ করা হয়েছে,” জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

ব্রনি জেমস ইউএস হাই স্কুলের শীর্ষ খেলোয়াড় হওয়ার পর তাঁর আগামী বছর মে মাসে ইউএসসি ট্রজান্স খেলার কথা। এই মুহূর্তে লস এঞ্জেলসের সব থেকে ভাল বাস্কেটবল খেলোয়াড় ব্রনি।

তাঁর বাবা, এনবিএর সর্বকালের শীর্ষস্থানীয় স্কোরার। তিনি এনবিএ-র চার বারের চাম্পিয়ন এবং চারবার সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও হয়েছেন। তিনি লিগে নিজের ছেলের সঙ্গে খেলে কেরিয়ার এগিয়ে নিয়ে যেতে চান।

লেব্রন এবং ব্রনি জেমস একসঙ্গে অ্যারেনাতে ক্রিপ্টো ডট কমের একটি অনুষ্ঠানে যাওয়ার পর এই বিবৃতি দেন। তাঁদের ভিআইপি সিটে বসে অনুষ্ঠান দেখতে দেখা যায়।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *