অলস্পোর্ট ডেস্ক: ২০২১-এর আইসিসি টি১০ লিগে দুর্নীতির কারণে অভিযুক্ত করা হয়েছে বেশ কিছুজনকে। ক্রিকেটার থেকে শুরু করে কর্মকর্তা এবং ভারতীয় দলের মালিক পরাগ সাঙ্ঘভি এবং কৃষাণ কুমারের উপরও অভিযোগ আনা হয়েছে। পুনে ডেভিলস দলের সহ-মালিক এবং সেই সংস্করণে তাদের একজন খেলোয়াড়, বাংলাদেশের সাবেকি টেস্ট ব্যাটসম্যান নাসির হোসেনের বিরুদ্ধেও লিগের দুর্নীতিবিরোধী কোড লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
আইসিসির তরফ থেকে জানানো হয়েছে, ‘‘অভিযোগগুলি ২০২১ আবুধাবি টি১০ ক্রিকেট লিগের সঙ্গে জড়িত রয়েছে। এই টুর্নামেন্টকে দুর্নীতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছিল। সেই প্রচেষ্টা ব্যাহত হয়েছে। ইসিবি-এর কোডের উদ্দেশ্যে আইসিসি, ইসিবি দ্বারা মনোনীত কর্মকর্তা নিয়োগ করেছিল দুর্নীতি কমানোর জন্য৷ ইসিবির পক্ষ থেকে এই চার্জগুলি জারি করা হয়েছে।’’
সাঙ্ঘভির বিরুদ্ধে অ্যান্টি-কোরাপশনের কোড ধারা ২.২.১ এবং ২.৪.৬-এর এর অধীনে অভিযোগ আনা হয়েছে। আর্টিক্যাল ২.২.১ অনুযায়ী, “আন্তর্জাতিক এবং ঘরোয়া ম্যাচের ফলাফল বা অন্যান্য বিষয়ের উপর বাজি রাখা অপরাধ।’’ অ্যার্টিক্যাল ২.৪.৬ অনুযায়ী, সাঙ্ঘভিকে দোষী সাব্যস্ত করা হয়ে হয়েছে। “কোডের অধীনে সম্ভাব্য দুর্নীতিমূলক আচরণের বিষয়ে ডিএসিও দ্বারা পরিচালিত যে কোনও তদন্তে সহযোগিতা করতে প্রত্যাখ্যান করায় তাঁকে দোষী বলা হয়েছে।’’
কৃষাণ কুমারকে এসিইউ কোডের ধারা ২.৪.৫, ২.৪.৬ এবং ২.৪.৭এর অধীনে অভিযুক্ত করা হয়েছিল। ২.৪.৫ ধারাটি তাঁকে “ডিএসিওর কাছে সম্পূর্ণ তথ্য প্রকাশ না করার জন্য, কোনও ঘটনা বা বিষয়ের সম্পূর্ণ বিবরণ যা একজন অংশগ্রহণকারীর নজরে আসে যা দুর্নীতি দমন কোডের অধীনে দুর্নীতিমূলক আচরণের প্রমাণ দিতে পারে।” অন্য একজন হলেন ধিলোন, যার কোচিং ক্রেডেনশিয়াল একেবারে ন্যূনতম, তার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং-এর চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে এবং ২.১.১, ২.৪.৪ এবং ২.৪.৬ ধারার অধীনে অভিযুক্ত করা হয়েছে।
“আবু ধাবি টি১০ ২০২১-এর ম্যাচগুলোকে ফিক্স করার, ছত্রভঙ্গ করার বা প্রভাবিত করার ” অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে৷ তিনি “দুর্নীতিমূলক আচরণে জড়িত থাকার জন্য কোনো আমন্ত্রণের সম্পূর্ণ বিবরণ ডিএসিও-কে প্রকাশ করতে” ব্যর্থ হয়েছেন৷
বাংলাদেশের হয়ে ১৯টি টেস্ট এবং ৬৫টি ওয়ানডে খেলায় নাসির “৭৫০ মার্কিন ডলারের বেশি মূল্যের উপহারের ডিএসিও রসিদ প্রকাশ করতে ব্যর্থ হওয়ার” জন্য দোষী প্রমাণিত হন। বরখাস্তদের মধ্যে রয়েছেন ব্যাটিং কোচ আজহার জাইদি, সংযুক্ত আরব আমিরাতের ঘরোয়া ক্রিকেটার রিজওয়ান জাভেদ ও সালিয়া সামান এবং দলের ম্যানেজার শাহদাব আহমেদ।
তিনজন ভারতীয় সহ অভিযুক্তদের মধ্যে ছয়জনকে অস্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে এবং অভিযোগের জবাব দেওয়ার জন্য সকলকে মঙ্গলবার থেকে ১৪ দিন সময় দেওয়া হয়েছে।
আইসিসির তরফ থেকে জানানো হয়েছে, ‘‘টি১০ স্পোর্টস ম্যানেজমেন্ট সংযুক্ত আরবে অনুষ্ঠিত ২০২১ টি১০ টুর্নামেন্টের আটজনের বিরুদ্ধে আরোপিত অভিযোগে হতাশা প্রকাশ করেছে। আমরা এই ধরণের সমস্ত অভিযোগকে গুরুত্ব সহকারে নিই এবং যে কোনও ধরণের দুর্নীতির জন্য শূন্য-সহনশীলতার নীতি গ্রহণ করি।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
