Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: এটা সত্যি, দ্বিতীয়বার বিয়ে সেরে ফেললেন ভারতীয় ক্রিকেটের বিতর্কীত চরিত্র হার্দিক পাণ্ডিয়া। তবে বিয়েটা করলেন তাঁকেই যাঁর সঙ্গে তিন দু’বছর ধরে সংসার পেতেছেন তিনি। ২০২০-তে কোভিড পরিস্থিতির মধ্যেই এনগেজমেন্টের ঘোষণা করেছিলেন হার্দিক। পাত্রী নাতাশা স্তানকোভিচ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সেই খবর সামনে এসেছিল। তার পর পাকাপাকিভাবে ভারতে চলে আসেন নাতাশা। এর পর অন্তঃসত্ত্বা অবস্থায় ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে বিয়ে সারেন দু’জনে। এর পর ছোট্ট ছেলের চারদিকেই দু’জনের জীবনটা ঘুরছিল। তার মধ্যেই ২০২৩-এর ভ্যালেন্টাইন্স ডে-র দিনটিতেই বেছে নিলেন হার্দিক-নাতাশা।

মঙ্গলবার হার্দিক টুইটে লেখেন, ‘‘আমরা তিন বছর আগে যে শপথ নিয়েছিলাম তা নতুন করে ভালোবাসার এই দ্বীপে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করছি। আমাদের ভালবাসা উদযাপন করতে আমাদের সঙ্গে আমাদের পরিবার এবং বন্ধুদের পেয়ে আমরা সত্যিই ধন্য।’’ প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০-র ১ জানুয়ারি দু’জনে এনগেজমেন্ট সেরেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *