Cart Total Items (0)

Cart

All Sports

নিজস্ব সংবাদদাতা: পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে মহাতারকা ফুটবলার লিওনেল মেসির। এরপর ভবিষ্যৎ কোন পথে এগোবে তা নিয়ে সন্দিহান ফুটবলপ্রেমীরা। চুক্তি নিয়ে এখনও তাতে সই করেননি মেসি। মহাতারকা ফুটবলারকে দলে রাখতে চায় পিএসজির মালিকানাধীন কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টস।

রিপোর্ট অনুযায়ী, বিশ্বকাপের আগেই মেসির সঙ্গে চুক্তি করতে চেয়েছিল পিএসজি। কিন্তু তখন তাদের ফিরিয়ে দেন মহাতারকা। শোনা যাচ্ছে বার্সেলোনায় ফিরতে পারেন মেসি। মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামি ও সৌদি আরবের আল হিলালে তিনি যোগ দিতে পারেন।

শোনা যাচ্ছে কিলিয়ান এমবাপের মত বেতন ও সুবিধা চেয়েছেন মেসি। ক্লাব অবশ্য এই দাবি কোনওমতেই মানতে চায় না। বর্তমানে মেসি পিএসজির থেকে মাসে ৪০ মিলিয়ন ইউরো বেতন পান। যা এমবাপের থেকে অনেকটাই কম।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *