Cart Total Items (0)

Cart

All Sports
আইসিসি বিশ্বকাপ ট্রফির সঙ্গে দলেরা

অলস্পোর্ট ডেস্ক: ওডিআই বিশ্বকাপ ২০২৩ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের লড়াইয়ে নেমেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং গত বিশ্বকাপের রানার্স আপ নিউজিল্যান্ড দল। তবে একাধিক প্রশ্ন উঠছে উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে। কিছুদিন আগে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার বিষয়ে বেশ কয়েকটি প্রতিবেদন উঠে এসেছিল, যেখানে দাবি করা হয়, ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার আগে উদ্বোধনী অনুষ্ঠান করা হতে পারে ভারতে। তবে এবিষয়ে নির্দিষ্টভাবে কোনও কিছুই ভারতীয় ক্রিকেট বোর্ড বা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল জানায়নি। আজকের ম্যাচ শুরু হওয়ার পূর্বে কোনও অনুষ্ঠান হতেও দেখা মেলেনি।

একটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী জানা যায়, আসলেই ক্রিকেটে বিশ্বকাপ ম্যাচের আগে কখনই উদ্বোধনী অনুষ্ঠান করা হয়নি। একজন সূত্র এবিষয়ে বিস্তৃত বলেন, ‘‘বিশ্বকাপের জন্য কখনই কোনও উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়নি। আমি এটি নিশ্চিত করে বলতে পারি। আইপিএলের ক্ষেত্রে, সন্ধ্যায় ম্যাচ শুরু হয় ফলে, সেখানে একটি সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠান করা যায়, কিন্তু এইক্ষেত্রে ম্যাচ শুরু হয় বিকেলে।’’

যদিও এদিন উদ্বোধনী অনুষ্ঠানের অয়োজন না হলেও, ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচের পূর্বে বিসিসিআই ‘ক্যাপ্টেনস ডে’ পালন করে। যেখা‌নে টুর্নামেন্টে অংশ নেওয়া সমস্ত দশ দলের অধিনায়ককে ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী এবং প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান সম্বর্ধনা জানান।

ক্যাপ্টেনস ডে-তে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘‘এই টুর্নামেন্টটিকে ক্রিকেটপ্রেমীরা দারুণভাবে ভালোবাসবে। স্টেডিয়ামগুলি ভরাট হয়ে থাকবে। ভারতীয়রা ক্রিকেট ভালোবাসে। ফলে, এটি একটি দুর্দান্ত টুর্নামেন্ট হতে চলেছে।”

ম্যাচ শুরুর আগে আমদাবাদের মাঠে বিশ্বকাপ ট্রফি নিয়ে আসেন সচিন তেন্ডুলকর। টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। চার বছর আগেও একইভাবে বিশ্বকাপের ফাইনালে টস জিতেছিল তাঁরাই।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *