Cart Total Items (0)

Cart

All Sports

নিজস্ব সংবাদদাতা: চেন্নাইয়ে সিরিজ হারের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান খোয়ালো ভারত। বুধবার সিরিজ নির্ধারক ম্যাচে অস্ট্রেলিয়া ২১ রানে হারায় রোহিতদের। সেই সঙ্গে শীর্ষস্থান দখল করল অজিরা।
চেন্নাইয়ে জয়ের পরে র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন হয়েছে। অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৩.২৮৬। সেখানে ভারতের রেটিং পয়েন্ট কমে গিয়ে এখন ১১২.৬৩৮। সিরিজ শুরুর আগে ভারতের রেটিং পয়েন্ট ছিল ১১৪। আর অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ছিল ১১২।
তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচটি ছিল ওয়াংখেড়েতে। সেখানে ভারত দুরন্ত জয় ছিনিয়ে নেয়। এর পর বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার কাছে পর্যুদস্ত হয় ভারত। দ্বিতীয় একদিনের ম্যাচ হেরেই ভারত কিছুটা চাপে পড়েছিল। তবে চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে লড়াই হলেও, ম্যাচ জিতে সিরিজ পকেটে পোড়েন স্টিভ স্মিথরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *