Cart Total Items (0)

Cart

All Sports

নিজস্ব সংবাদদাতা: এশিয়া কাপ আয়োজন করতে চলেছে পাকিস্তান। কিন্তু ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে না। রোহিত শর্মারা খেলবে অন্য দেশে। তবে কোন দেশে ভারতীয় দল খেলবে তা এখনও ঠিক হয়নি। আরব আমিরশাহি, ওমান, শ্রীলঙ্কায় ভারতের ম্যাচ আয়োজন করা হতে পারে।

প্রসঙ্গত, গত বছর ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছিলেন, এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে না কোহলিরা। এর পরেই পাক বোর্ডের তরফে বার বার আক্রমণ করা হয়। কিন্তু বাকি ম্যাচ হলেও ভারত বনাম পাকিস্তান সহ পাঁচটি ম্যাচ হতে পারে অন্য দেশে।

উল্লেখ্য, সেপ্টেম্বরে শুরু হবে এশিয়া কাপ। ভারতের গ্রুপে পাকিস্তান ছাড়াও অন্য একটি দল খেলবে। অন্য গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্থান। এই বারের এশিয়া কাপ হবে ৫০ ওভারের ফরম্যাটে। মোট ১৩টি ম্যাচ খেলা হবে।      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *