Cart Total Items (0)

Cart

All Sports India

নিজস্ব সংবাদদাতাঃ আগামী মরশুমে কোচ বদল হচ্ছে ইস্টবেঙ্গলে। সুপার কাপে ভালো ফল করলেও স্টিভেন কনস্ট্যানটাইনের চাকরি যাওয়া একপ্রকার পাকা। ক্লাব ও ইমামির মধ্যে আলোচনায় এমনটাই ঠিক হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে সুপার কাপ অবধি তিনি কোচের পদ সামলাবেন।  

আইএসএলে পারফরম্যান্স একেবারেই ভালো হয়নি লাল-হলুদ বাহিনীর।পাশের ক্লাব মোহনবাগান যখন চ্যাম্পিয়ন হয়েছে, তখন নবম স্থানে শেষ করেছে ইস্টবেঙ্গল। সেই লক্ষ্যেই ইনভেস্টর অফিসে আলোচনায় বসেছিলেন ইস্টবেঙ্গল কর্মকর্তারা। স্টিভেন কনস্ট্যানটাইনের পরিবর্তে কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বিদেশি কোচ জোসেফ গাম্বাউ।

বৈঠকে ঠিক হয়েছে ক্লাবের দেওয়া লিস্ট দেখেই দলগঠন করবে ইমামি। এছাড়া ক্লাবের তরফে নীতা আম্বানির সংস্থাকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে ফুটবলারদের ড্র্যাফটের ব্যাবস্থা করা যায় সেই দিকে নজর দিতে বলা হবে। তবে এই প্রস্তাব মানা হবে কিনা তা নিশ্চিত নয়। তবে ছয় মাসেরও বেশি সময় পর আলোচনায় বসে এই বিষয়গুলির দিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে। যাতে আগামী মরশুমে আইএসএলে ভালো ফল করতে পারে লাল-হলুদ।        

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *