Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ বর্তমান চ্যাম্পিয়ন ভারতের জিএম ডি গুকেশ ও চ্যালেঞ্জার উজবেকিস্তানের জাভোখির সিন্দারভের মধ্যে জেনেভায় বুধবারের ফিডে বিশ্ব চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় গেমও ড্র হয়েছে। প্রথম গেম সাদা ঘুঁটি নিয়ে খেলে সিন্দারভ জিততে পারেনি। ম্যাচ ড্র হয়েছিল। ২ গেমের পর দুই দাবাড়ুর পয়েন্ট ১-‌১।

বুধবার দ্বিতীয় গেম সাদা ঘুঁটি নিয়ে খেলা শুরু করেছিলেন গুকেশ। কিন্তু গেম চলে মাত্র ২০ গেম। ত্রিফোল্ড রিপিটিশনের পর। সিন্দারভ সফল ভাবে গুকেশের লন্ডন সিস্টেম নিউট্রিলাইজ করে ভারতীয় দাবাড়ুকে সুবিধা নেওয়ার সুযোগ রুখে দেন। মঙ্গলবার সিন্দারভ চাপে ফেলেছিলেন গুকেশকে। তবে সেটা সামলে গেম ড্র রাখতে সক্ষম হন গুকেশ ৩৮ মুভ শেষে।

দ্বিতীয় গেম ড্র করার পর গুকেশের প্রতিক্রিয়া, ‘‌ এই গেমটা সফট ছিল। আমার মনে হয় প্রতিপক্ষ সিন্দারভ আমার ওপেনিং চালের জন্য আগে থেকেই তৈরি ছিল। যাই হোক, গেমটা ভাল হয়েছে।’‌

গুকেশ নিজের শুরুর চাল ও লন্ডন সিস্টেমের পক্ষে বক্তব্য রেখেছেন। বলেন, ‘‌ জানি না কেন আমার শুরুর চাল ও খেলার ধরন অনেকের পছন্দ হয়নি। মনে করি, ঠিক শুরুই করেছি।’‌

১৪ গেমের লড়াইয়ের ৩ নম্বর গেম বৃহস্পতিবার। তিন গেমের পর শুক্রবার একদিনের বিশ্রাম থাকবে দুই দাবাড়ুর লড়াইয়ে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...