Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: গ্লোবাল চেস লিগ শুক্রবার ঘোষণা করেছে যে তাদের চতুর্থ মরসুমটি ৩ সেপ্টেম্বর থেকে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে। টেক মাহিন্দ্রা এবং ফিডে-র যৌথ উদ্যোগে আয়োজিত এই লিগটি ইতিমধ্যেই খেলার ধরনে পরিবর্তন এনেছে—যার মধ্যে রয়েছে ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক মহিলা ও পুরুষ খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত দল এবং র‍্যাপিড-ফায়ার ম্যাচ। চতুর্থ মরসুমেও বিশ্বের শীর্ষস্থানীয় খেলোয়াড়রা দলীয় ফর্ম্যাটে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। টেক মাহিন্দ্রা গ্লোবাল চেস লিগের কমিশনার গৌরব রক্ষিত বলেন, ‘‘দাবাকে সত্যিকারের বিশ্বজনীন দর্শক-প্রিয় খেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই গ্লোবাল চেস লিগ চালু করা হয়েছিল। বেঙ্গালুরুতে চতুর্থ মরসুম আয়োজন করাটা কেবল এই লিগের জন্যই নয়, বরং খোদ এই খেলার বিবর্তনের ক্ষেত্রেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। এখান থেকেই খেলার পরবর্তী অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।’’

ফিডে-র প্রেসিডেন্ট আরকাডি ডভোরকোভিচ বলেন, ‘‘গ্লোবাল চেস লিগের চতুর্থ মরসুম বেঙ্গালুরুতে নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বিশ্ব দাবা আন্দোলনের ক্ষেত্রে ভারত বরাবরই সামনের সারিতে রয়েছে এবং এই অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে বেঙ্গালুরু এক আদর্শ পরিবেশ প্রদান করে।’’

“আমরা একটি জমজমাট মরসুমের অপেক্ষায় আছি, যা বিশ্বের সেরা খেলোয়াড়দের একমঞ্চে নিয়ে আসবে এবং দেশ ও বিদেশের দর্শকদের সঙ্গে খেলার সম্পৃক্ততাকে আরও গভীর করবে।’’ এর আগের আসরগুলোতে আর প্রজ্ঞানানন্ধা, ডি গুকেশ এবং কিংবদন্তি বিশ্বনাথন আনন্দের মতো ভারতের শীর্ষস্থানীয় খেলোয়াড়রা এই ইভেন্টে অংশ নিয়েছেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *