অলস্পোর্ট ডেস্ক: ড্রিম ১১ ভারতীয় ক্রিকেট দলের মূল স্পনসরের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর ভারতী ক্রিকেট বোর্ড বিসিসিআই তার জাতীয় দলগুলির জন্য নতুন স্পনসরের খোঁজে রয়েছে। সংসদে অনলাইন গেমিং বিল পাস হওয়ার পরে ড্রিম ইলেভেনকে তার চুক্তিটি বাতিল করতে হয়েছিল। এশিয়া কাপ ২০২৫ শুরুর জন্য সময়মতো স্পনসর পাওয়া এবং পুরুষদের জাতীয় দলের জার্সিতে সেই স্পনসরের নাম রাখা কঠিন এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ এই বিষয়ে নিশ্চিত হয়ে গিয়েছে বোর্ড। আর অল্প সময়ের জন্য কোনও স্পনসরের খোঁজ করছে না বোর্ড। বোর্ড চাইছে এমন স্পনসর যারা ২০২৫ থেকে ২০২৮ পর্যন্ত ভারতীয় দলের মূল স্পনসর হিসেবে দায়িত্ব পালন করবে, যার মূল্য প্রায় ৪৫০ কোটি টাকা পর্যন্ত পৌঁছতে পারে।
ড্রিম ১১ বিসিসিআইয়ের সঙ্গে তিন বছরের চুক্তিতে স্বাক্ষর করেছিল, তারা চুক্তির সময় ভারতীয় বোর্ডকে ৩৫৮ কোটি টাকার চুক্তি সাক্ষরিত করেছিল। চুক্তি সময় থেকে প্রায় দু’বছর বোর্ডের সঙ্গে ছিল ড্রিম ইলেভেন।
বিসিসিআই এখন ২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত ১৪০টি ম্যাচের জন্য স্পনসরের খোঁজে রয়েছে। ড্রিম ১১-এর তুলনায় এটি তুলনামূলকভাবে উন্নত চুক্তি হবে। স্পনসরশিপটি উভয় হোম এবং অ্যাওয়ে দ্বিপাক্ষিক ম্যাচগুলির পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দ্বারা আয়োজিত মাল্টি-টিম টুর্নামেন্টগুলির জন্য হবে।
বিসিসিআই দ্বিপাক্ষিক ম্যাচ প্রতি ৩.৫ কোটি টাকা এবং আইসিসির জন্য ১.৫ কোটি টাকা লক্ষ্যমাত্রা নির্ধারিত করেছে। যা ড্রি ১১ এবং তার আগের বাইজুসের স্পনসরশিপের থেকে অনেকটাই বেশি।
আপাতত বিসিসিআই কন্টিনেন্টাল টুর্নামেন্ট শুরুর আগে শার্ট স্পনসর নিশ্চিত করার চেষ্টা করছে, তবে হাতে সময় খুব কম হওয়ায় কিছুটা দেরি হচ্ছে। বোর্ড এই বছরের ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা মহিলা বিশ্বকাপের আগে একটি নতুন স্পনসরের সঙ্গে চুক্তি করার বিষয়ে আত্মবিশ্বাসী।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
