Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: আসন্ন ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় ‘এ’ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে করুণ নায়ার এবং ঈশান কিষাণকে। অভিমন্যু ঈশ্বরণ এই দলকে নেতৃত্ব দেবেন। দলে যশস্বী জয়সওয়ালও রয়েছেন। এছাড়া শুভমান গিল এবং সাই সুদর্শন তাদের দ্বিতীয় ম্যাচের আগে দলে সঙ্গে যোগ দেবেন। ধ্রুব জুরেলকে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, নীতিশ কুমার রেড্ডি এবং শার্দুল ঠাকুরকেও দলে রাখা হয়েছে। চোটের কারণে আইপিএল ২০২৫ খেলতে না পারা রুতুরাজ গায়কোয়াড় এবং সরফরাজ খানও দলে জায়গা পেয়েছেন।

বিসিসিআইয়ের মিডিয়া রিলিজ অনুসারে, শুভমান গিল এবং সাই সুদর্শন দ্বিতীয় ম্যাচের আগে দলে যোগ দেবেন। দুটি ম্যাচ ৩০ মে এবং ৬ জুন অনুষ্ঠিত হবে।

ইন্ডিয়া ‘এ’ ক্যান্টারবেরি এবং নর্থাম্পটনে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দু’টি প্রথম-শ্রেণীর ম্যাচ খেলবে। টিম ইন্ডিয়া (সিনিয়র মেন) এর বিরুদ্ধে একটি ম্যাচ দিয়ে এই সফর শেষ হবে।

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ স্কোয়াড: অভিমন্যু ঈশ্বরন (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, ধ্রুব জুরেল (সহ-অধিনায়ক-উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, শার্দুল ঠাকুর, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), মানব সুথার, তনুশ কোটিয়ান, মুকেশ কুমার, আকাশ দীপ, হর্ষিত রানা, অনশূল কাম্বোজ, খলিল আহমেদ, রুতুরাজ গায়কোয়াড়, সরফরাজ খান, তুষার দেশপান্ডে, হর্ষ দুবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *