Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। হরমনপ্রীত কৌর প্রথমবারের মতো আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারতের নেতৃত্ব দেবেন। স্মৃতি মান্ধানা তাঁর সহকারী হিসেবে থাকবেন। ভারতই মহিলা বিশ্বকাপের প্রথম ঘোষণা করল। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২ নভেম্বর ভারত ও শ্রীলঙ্কায় আয়োজিত হবে এই বিশ্বকাপ। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে উদ্বোধন হয়ে যাবে টুর্নামেন্টের।

এই ভারতীয় দলে বাংলার একমাত্র প্রতিনিধি রিচা ঘোষ।

বিশ্বকাপের জন্য ভারতীয় দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (ভিসি), প্রতীকা রাওয়াল, হারলিন দেওল, জেমিমা রডরিগেজ, রিচা ঘোষ, ইয়াস্তিকা ভাটিয়া, রেণুকা সিং ঠাকুর, দীপ্তি শর্মা, স্নেহ রানা, শ্রী চরণী, রাধা যাদব, অমনজোত কৌর, অরুন্ধতী রেড্ডি, ক্রান্তি গৌড়।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *