Cart Total Items (0)

Cart

All Sports
এশিয়া কাপ

অলস্পোর্ট ডেস্ক: সোমবার বিসিসিআই সভাপতি রজার বিনি এবং সহ-সভাপতি রাজীব শুক্লা পৌঁছে গিয়েছেন পাকিস্তানে। এদিন তাঁরা পঞ্জাবের অমৃতসর বিমানবন্দর থেকে রওনা দেন গন্তব্যের উদ্দেশে। মঙ্গলবারের ম্যাচে তাঁদের গদ্দাফি স্টেডিয়ামে উপস্থিত থাকার সম্ভাব‌না রয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং অন্যান্য ক্রিকেট বোর্ডের সদস্যদের এই মেগা ইভেন্টে যোগদানের জন্য আমন্ত্রন জানানো হয়েছে। সেই কারনেই বিনি এবং শুক্লা পাকিস্তান সফরে যাচ্ছেন।

শুক্লা নিশ্চিত করেছেন তাঁদের এই দু’দিনের সফরের উদ্দেশ্য শুধু মাত্রই ক্রিকেট, এছাড়া কোনও রাজনৈতিক কারণ নয়। তিনি বলেছেন, ‘‘এই দু’দিনের সফরের একমাত্র উদ্দেশ্য হল ক্রিকেট। রাজনৈতিক কোনও কারণ নেই। সেখানে তিনটি দল থাকবে-পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ।’’

যদিও বিনি ২০০৬-এর পর এই প্রথম পাকিস্তান সফরে যাচ্ছেন। তিনি এই সফরের জন্য উন্মুখ হয়ে আছেন। তিনি জানিয়েছেন, ‘‘আমি শ্রীলঙ্কার ম্যাচ দেখতে কলম্বো যাওয়ার পর থেকেই এই পাকিস্তান সফরের জন্য অপেক্ষা করছি।’’

ভারতীয় দল কেন টুর্নামেন্টের জন্য পাকিস্তান সফরে যায়নি এবং ভবিষ্যতে এমন কোনও সফরের সম্ভাবনা রয়েছে কি না সেই সম্পর্কে জানতে চাওয়া হলে রাজীব শুক্লা বলেন, ‘‘আমরা সরকারের পরামর্শ অনুযায়ী কাজ করবো। সরকার যা সিদ্ধান্ত নেবে আমরা তাই করবো।’’

২০২৩ এশিয়া কাপ শুরু হয়েছে ৩০ অগস্ট থেকে। যা চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। ম্যাচগুলি পাকিস্তান এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।

এশিয়া কাপে গ্রুপ ‘এ’-র দলগুলি হচ্ছে যথাক্রমে পাকিস্তান, ভারত এবং নেপাল। এবং গ্রুপ ‘বি’-র দলগুলি হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা।

পাকিস্তান উদ্বোধনী ম্যাচটি খেলেছে নেপালের বিরুদ্ধে। এটি ছিল তাদের প্রথম এশিয়া কাপ। যা অনুষ্ঠিত হয়েছে মুলতানে ৩০ অগস্ট। বিসিসিআই এর সভাপতি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ ১৯ জুলাই এশিয়া কাপ ২০২৩-র সময়সূচি ঘোষনা করেছিলেন।

সোমবার পাল্লেকেলে আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেপালের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলছে ভারত।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *