Cart Total Items (0)

Cart

All Sports

নিজস্ব সংবাদদাতাঃ জমকালো অনুষ্ঠানের মঞ্চ। আর মাঠভর্তি স্টেডিয়ামে অরিজিত সিংয়ের লাইভ পারফরম্যান্সে শুরু হয়ে গেল আইপিএল।গ্ল্যামারের ঝলকানির মাঝেই প্রথম ম্যাচেই গতবারের চ্যাম্পিয়ন গুজরাট ৫ উইকেটে হারিয়ে দিল চেন্নাইকে।  

অনুষ্ঠান শুরুর আগে ধোনিকে মঞ্চে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা গেল অরিজিত সিংকে। সেখানে বিব্রত বোধ করলেও মাঠে চোট নিয়েও খেললেন ধোনি।টসে জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠায় হার্দিক। ওপেন করতে নেমে সবথেকে বেশি চোখ টানলেন রুতুরাজ গায়কোয়াড়। যখন মনে হচ্ছিল প্রথম ম্যাচেই শতরান করবেন তিনি। সেই সময়েই আলজারি জোসেফের বলে আউট হন রুতুরাজ (৯২)। তিনি ছাড়া অবশ্য সিএসকের কেউই উইকেটে থিতু হতে পারেননি। একমাত্র মইন আলি ২৩ রান করেন।প্রচুর টাকা খরচ করে বেন স্টোকসকে নিলেও তিনি এদিন হতাশ করেন। মাঠে উপস্থিত থাকা সমস্ত দর্শকের অবশ্য নজর ছিল মাহির উপর। তিনি কত নম্বরে ব্যাট করতে নামবেন তা নিয়ে আগ্রহ ছিল সবার। অবশেষে তিনি ব্যাট হাতে নামলেন আট নম্বরে। শেষদিকে নেমেও মাত্র ৭ বলে ১৪ রান করে অপরাজিত থাকলেন অধিনায়ক। একটি ছক্কাও হাঁকান ধোনি। গুজরাটের হয়ে এদিন দারুন বল করেন মহম্মদ শামি ও রশিদ খান। দুজনেই এদিন ২টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করলেন ঋদ্ধিমান ও শুভমান গিল। ঋদ্ধি ২৫ রান করে আউট হলেও নিজের ফর্ম ধরে রেখে ম্যাচ এগিয়ে নিয়ে যান গিল। মাত্র ৩৬ বলে ৬৩ রান করে অনেকটাই এগিয়ে দেন গতবারের চ্যাম্পিয়নদের।অবশ্য গিল আউট হতেই ম্যাচ কিছুটা হেলে পরেছিল চেন্নাইয়ের দিকে। অধিনায়ক হার্দিক মাত্র ৮ রান করে আউট হন। শেষদিকে বিজয় শঙ্করের (২৭) ও রশিদ খানের ৩ বলে ১০ রানের সুবাদে ৪ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নেয় গুজরাট। চেন্নাইয়ের হয়ে ৩টি উইকেট নেন হাঙ্গারগেকার।                      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *