ছবি: বিসিসিআই
অলস্পোর্ট ডেস্ক: রবিবার ডাম্বুলায় অনুষ্ঠিত ত্রিদেশীয় ‘এ’ সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৬৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বহল ভারত ‘এ’ দল। এই ম্যাচের মূল আকর্ষণ ছিলেন ১৫ বছর বয়সী বিস্ময়-প্রতিভা বৈভব সূর্যবংশী; তিনি মাত্র ২৯ বলে ৯৪ রানের (১০টি চার ও ৮টি ছক্কা) এক বিধ্বংসী ইনিংস খেলে ভারত ‘এ’ দলকে ৩৭৭/৯-এর বিশাল স্কোর গড়তে সাহায্য করেন। সূর্যবংশী মাত্র ১১ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন, যা একটি ‘লিস্ট-এ’ রেকর্ড। এছাড়া অধিনায়ক তিলক ভার্মা (৯০ বলে ৬৭) এবং অনুকূল রায় (১৫ বলে ৩৯) গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। জবাবে শ্রীলঙ্কা ‘এ’ দল ৪৭.১ ওভারে ৩১১ রানে অলআউট হয়ে যায়। ভারতের পক্ষে পেসার যশ ঠাকুর ও স্পিনার বিপরাজ নিগম প্রত্যেকে তিনটি করে উইকেট শিকার করেন। শ্রীলঙ্কা ‘এ’-র হয়ে সাদিরা সামারাবিক্রমা (৫২) ও ওয়ানুজা সাহান (৬২) অর্ধশতক হাঁকিয়ে লড়াইয়ের চেষ্টা করেন। কিন্তু শেষ হাসি হাসে ভারতই।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ভারত ৫০ ওভারে ৩৭৭-৯-এ থামে। প্রিয়াংশ আর্য্যর সঙ্গে ওপেন করতে নেমে ব্যাট হাতে রেকর্ড করেন বৈভব সূর্যবংশী। তবে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন তিনি। ওপেনিং জুটিতে ভারত ১৩২ রান তোলে। মাত্র ২৯ বলে ৯৪ রানের ইনিংস খেলেন বৈভব। তাঁর এই ইনিংস সাজানো ছিল ১০টি বাউন্ডারি ও আটটি ওভার বাউন্ডারি দিয়ে। এর পর প্রিয়াংশ ৩৯ রানে ফিরলে রুতুরাজ গায়কোয়াড় ও পরে অধিনায়ক তিলক ভর্মা ভারতের রানকে এগিয়ে নিয়ে যান। রুতুরাজ৪০ ও তিলক ৬৭ রানে আউট হন। যদিও ততক্ষণে লড়াই দেওয়ার মতো জায়গায় পৌঁছে গিয়েছে ভারত।
এর পর কুমার কুশাগ্রা ৩৬, সূর্যাংশ শেড়গে ২, নিশান্ত সিন্ধু ১৬, ভিপরাজ নিগম ২৭ ও অনুকূল রয় ৩৯ রানে আউট হন। ২ রানে অপরাজিত থাকেন যশ ঠাকুর। শ্রীলঙ্কা এ দলের হয়ে বল হাতে প্রায় সকলেই উইকেট তুলে নেন। দুটো করে উইকেট নেন কুগাথাস মাথুলান, রবিন্দু ফার্নান্ডো ও ওয়ানুজা সাহান। একটি করে উইকেট মহম্মদ সিরাজ, সাহান আরাচিগে ও দুলাজ সামুদিথার।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা এ দলের ব্যাটাররা। দুই ওপেনার নিরোশান ডিকওয়েলা ২৫ ও অভিষ্কা ফার্নান্ডো ২ রান করে ফিরে যান প্যাভেলিয়নে। এর পর নুয়ানিদু ফার্নান্ডো ২১, সাদিরা সামাবিক্রমা ৫২, সাহান আরচিগে ৩৮, রবীন্দু ফার্নান্ডো ১৯, ওয়ানুজা সাহান ৬২, বিজয়কান্ত ভিশকান্ত ৩৯, মহম্মদ সিরাজ ২১, দুলাজ সামুদিথা ১৫ রান করে আউট হয়ে যান। যার ফলে ৪৭.১ ওভারে ৩১১ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। এদিন ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন যশ ঠাকুর ও ভিপরাজ নিগম। দুই উইকেট নেন অনুকূল রয়। একটি করে উইকেট নেন অশোক শর্মা ও তিলক ভর্মা।
ম্যাচের সেরা হয়েছেন বৈভব সূর্যবংশী।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
