Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: ভারত টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করলেও একটি দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। হারারেতে জিম্বাবোয়েকে ৯০ রানে হারিয়ে সিরিজ জয়ের পর অধিনায়ক শ্রেয়াস আইয়ার জানান, ফাস্ট বোলার প্রিন্স যাদবের চোটের কারণে রবিবার হতে যাওয়া তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে দলে কিছু পরিবর্তন আনতে হতে পারে। নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে বোলিং রান-আপের সময় হঠাৎ থমকে যান প্রিন্স; হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করায় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। ততক্ষণে ডানহাতি এই পেসার দু’টি উইকেট তুলে নিয়েছিলেন।

ম্যাচ শেষে সম্প্রচারকারী সংস্থাকে আইয়ার বলেন, ‘‘দুর্ভাগ্যবশত আমাদের একজন খেলোয়াড় চোট পেয়েছেন, তাই আগামীকাল (রবিবার) দলে কিছু পরিবর্তন দেখা যেতে পারে।’’

ঈশান কিষাণের ৮১ এবং তিলক ভার্মার অপরাজিত ৬০ রানের ওপর ভর করে ভারত ৫ উইকেটে ২১৯ রান তোলে। এরপর জিম্বাবোয়েকে ১৭.৫ ওভারে ১২৯ রানে অলআউট করে ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে তারা।

তিনি আরও বলেন, ‘‘ঈশান ও তিলক যেভাবে খেলেছে তা ছিল অসাধারণ। আমার মনে হয়েছিল ১৮০-২০০ রানই যথেষ্ট হবে, কিন্তু শেষ পর্যন্ত আমরা ২২০ রান পেয়েছি, যা ছিল বাড়তি পাওনা। খেলায় এভাবেই এগোতে হয়; আসল হল মানসিকতা। বর্তমান মুহূর্তে থাকা এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করার চেষ্টা করাটাই জরুরি।’’

৪৪ বলে খেলা ইনিংসে নয়টি চার ও দু’টি ছক্কা হাঁকানো কিষাণ জানান, এই উইকেটে ব্যাটিং করা খুব একটা সহজ ছিল না। তিনি বলেন, ‘‘আমার মনে হয়নি যে এই উইকেটটি এমন যেখানে গিয়েই অনায়াসে রান করা সম্ভব। কিছু বলে বলের বাউন্সে অসামঞ্জস্য ছিল, তাই আমরা মনে করেছি বড় জুটির প্রয়োজন।’’

কিষাণ আরও যোগ করেন, “উইকেট পড়ার কথা ভাবার দরকার নেই। যা হয়ে গেছে তা তো গেছেই; শুধু দেখতে হবে কোন বোলারদের লক্ষ্য করা যায়।’’

অভিষেক ম্যাচে ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নেওয়া ভারতীয় বোলার যশ ঠাকুর জানান, বলের গতি কমিয়ে বোলিং করার কৌশলটি তাদের দলের জন্য বেশ কার্যকর ছিল।

ঠাকুর বলেন, ‘‘স্পেল শুরুর আগে শ্রেয়াস ভাইয়ের সঙ্গে আমি পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা তা মেনে চলেছি। আমাদের মনে হয়েছিল এই উইকেটে স্লোয়ার বল বেশ কার্যকর হবে, তাই আমরা সেই কৌশলেই ভরসা রেখেছিলাম এবং তা কাজেও দিয়েছে।’’ জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা ভারতীয় দলের দক্ষতার প্রশংসা করেছেন।

রাজা বলেন, ‘‘আমাদের বোলাররা মাঝে মাঝে ভালো বল করেছে; তবে ভারতকে কৃতিত্ব দিতেই হবে। ভারতীয়দের কিছু শট ও দক্ষতা সত্যিই প্রশংসনীয় ছিল। আমাদের ফিল্ডিং আরও ভালো হতে পারত।’’

তিনি আরও বলেন, ‘‘ঈশান নিয়মিত ও ধারাবাহিকভাবে এমনটা করে আসছে এবং সে এখন দারুণ ছন্দে আছে। বিষয়টি থেকে অবশ্যই শেখার আছে এবং আশা করি এটি আমাদের আরও ভালো হয়ে উঠতে সাহায্য করবে। অধিনায়ক হিসেবে ব্যাট হাতে আমি দলকে হতাশ করেছি। পরের ম্যাচে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *