Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ দুবাই ইন্টারন্যাশানাল স্টেডিয়ামের মাঠে একতরফা প্রাধান্য দেখিয়ে শ্রীলঙ্কার মহিলা দলকে ৭২ রানে হারিয়ে অস্টমবার এশিয়া কাপ ঘরে তুলল ভারতীয় মহিলা ক্রিকেট দল। শেফালি ভার্মার ৬৮, স্মৃতি মান্ধানার ৫৯ ও শ্রী চরণীর ৪ উইকেট দখল ভারতীয় দলের জয়ের রাস্তা সুগম করে দেয়। ভারতীয় দল ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৮৩ রান করে। বিনিময়ে শ্রী লঙ্কা দলের ইনিংস গুটিয়ে যায় ১১১ রানে।

রবিবার ফাইনালে টসে জিতে ভারতীয় দল ব্যাটিং নিয়েছিল। ওপেনিং জুটিতে শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা ১২৮ রান যোগ করেন। ৩৯ বলে ৯টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সুবাদে ৬৮ রান করেন। ৩৯ বলে ৫৯ রান করেন মান্ধানাও। কিন্তু ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে প্যাভিলিয়ানে ফেরেন তিনি। এরপর চামুডি প্রভোদার বলে চামারি আতাপাত্তুর হাতে ক্যাচ দিয়ে আউট হন শেফালি। ক্রিজ আসেন হরমনপ্রীত কাউর(‌১৪)‌ ও রিচা ঘোষ(‌১৭)‌। কিন্তু বেশিক্ষণ টেঁকেননি। শেষ ওভারে ৫ বলে ১৫ রান করে ভারতের রান ১৮৩-‌৫য়ে পৌঁছে দেন গুনালাম কমলিনী।

জেতার জন্য ১৮৪ রানের লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কা ব্যাটাররা কোনসময়ই ইনিংসের ভিত মজবুত করতে পারেননি। প্রথম ওভারের বোল্ড আউট করে ইমেশা দুলানিকে প্যাভিলিয়ানে ফেরত পাঠান ভারতের বোলার ক্রান্তি গৌড়। আতাপাত্তু ও ভিসমি গুনরত্নে কিছুটা প্রতিরোধ গড়লেও , সেটা ম্যাচ জেতানোর মতো যথেষ্ট ছিল না। একইওভারে আতাপাত্তুকে(‌৩৬)‌ ও গুনরত্নেকে (‌২০)‌ বোল্ড করে শ্রীলঙ্কাকে চাপে ফেলে দেন ভারতের বোলার দীপ্তি শর্মা। শ্রীলঙ্কার রান দাঁড়ায় ১০ ওভারে ৬৩-‌৩। অর্থাৎ জয়ের জন্য বাকি ১০ ওভারের ১২১ রান দরকার ছিল তাদের।

ভারতের বোলার শ্রী চরণী ৪ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার মাজা ভেঙে দেন। তিনি নেন হর্ষিতা সমরাবিক্রমা, নীলাক্ষিকা সিলভা, কাবিশা দিলারি ও সুগন্ধিকা কুমারীর উইকেট। শ্রী চরমীর বোলিং পরিসংখ্যান ৪-‌২০। প্রেমা রাওয়াতের বলে স্টাম্প আউট হন মিতালি অযোধ্যা। শেষ বলে ভারতের দীপ্তি শর্মা(‌৩-‌১৯)‌ শিকার কৌশানি নুত্যাঙ্গনা।

এশিয়া কাপ জয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে জাপানে এশিয়ান গেমস খেতাব ও সোনার পদক ধরে রাখতে বদ্ধপরিকর ভারতীয় মহিলা ক্রিকেট দল হরমনপ্রীতের নেতৃত্বে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...