Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ শুক্রবার নিশিনের আইচি করোগি অ্যাথলেটিক পার্কে জাপানকে ৮ উইকেট হারিয়ে ২০২৬ জাপান এশিয়ান গেমসের সেমিফাইনালে রবিবার বাংলাদেশের মুখোমুখি ভারতীয় মহিলা ক্রিকেট দল। ২০২৩ হ্যাংঝৌয়ে সোনা জয়ী ভারতীয় মহিলা দল টসে জিতে প্রথমে ফিল্ডিং নিয়ে জাপানের মহিলা দলের ইনিংস মাত্র ৫৭ রানে মুড়িয়ে দেয়। জবাবে ভারত ৫ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৫৯ রান তুলে ম্যাচ জিতে নেয় অনায়াসে। বোলিংয়ে যখন দাপট দেখান শ্রীচরণী, তখন ব্যাটে ঝড় তোলেন শেফালি ভার্মা।

প্রথমে ব্যাট করতে নেমে জাপানের দুই ওপেনার হারুনা ইওয়াসাকি ও আয়াকা -‌কাতো স্ট্যাফোর্ড ২৪ রান যোগ করেন জুটিতে। তারপরই ভারতীয় বোলার শ্রীচরণী আঘাত হানেন সপ্তম ওভারে। ইওয়াসাকিকে (‌১০)‌ প্যাভিলিয়ানে ফেরত পাঠান তিনি। এরপরই আটক করেন জাপানের অধিনায়ক মাই ইয়ানাগিদাকে শূণ্য রানে। জাপানের ব্যাটাররা আর বেশিক্ষণ ক্রিজে টেঁকেননি। শ্রীচরণী ক্রিকেট জীবনের সেরা বোলিং পারফরমেন্স করেছেন ১০ রানে ৪ উইকেট নিয়ে। শেফালি ভার্মা ২ উইকেট নেন ১৩ রান দিয়ে। ওডাকে আউট করেন দীপ্তি শর্মা(‌১-‌১৪)‌। শ্রেয়াঙ্কা পাতিলের(‌১-‌৮)‌ বলে নোনোহা ইয়াসুমোতো আউট হলে জাপানের ইনিংস শেষ হয় ১৯.‌৫ ওভারে ৫৭ রানে। কাতো স্ট্যাফোর্ড (‌ ২৫ রান)‌ ছাড়া জাপানের আর কেউ বড় রান পাননি।

ভারতর হয়ে ওপেন করতে নেমে শেফালি ভার্মা শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করে জয় নিশ্চিত করার পথে হাঁটেন। আহিল্যা চান্ডেলের প্রথম ওভারেই চারটি বাউন্ডারি হাঁকিয়ে ভারতের রান ১৭য় পৌঁছে দেন শেফালি কোনও উইকেট না খুইয়ে। তবে নোনোহা ইয়সুমোতোর বোলিংয়ে গুনালাম কামলিনী(‌০)‌কাতো স্ট্যাফোর্ডের বলে ভারতী ফুলমালি(‌৬)‌ আউট হতে জাপান শিবিরে কিছুটা উৎসাহের সঞ্চার ঘটেছিল। কিন্তু বিশ্বের তিন নম্বর দল ভারত আর কোনও উইকেট না হারিয়ে শেফালি ভার্মার ১৫ বলে করা অপরাজিত ৪০ রান ও রিচা ঘোষের অপরাজিত ১২ রানের সুবাদে ম্যাচ পকেটে পুরে ফেলে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...