Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ ভারতীয় মহিলা ক্রিকেট দলের হাত ধরে আইচি নাগোয়া এশিয়া গেমসে প্রথম সোনা এলো ভারতের ঘরে। বলা ভাল ২০২৩ হ্যাংঝৌ এশিয়ান গেমসে সোনা জয়ের পর আবার ২০২৬ জাপান এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হল ভারত মহিলা ক্রিকেট দল হরমনপ্রীতের নেতৃত্বে। শ্রীলঙ্কাকে ফাইনালে রেকর্ড ১৪৭ রানে হারিয়ে দিয়ে। এশিয়া কাপের ফাইনালেও শ্রীলঙ্কাকে দুরমুশ করে ৭২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

শ্রীলঙ্কা টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। ভারতের মহিলা ব্যাটাররা ৩ উইকেটের বিনিময়ে ২১৬ রানের বিশাল এক ইনিংস গড়ে। স্মৃতি মান্ধানা ৪৫ বলে ৭৯ রান করেন ৫টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারির সাহায্যে। টি২০ ক্রিকেটে মান্ধানা ৩৭তম আন্তর্জাতিক অর্ধশতরান করার পাশাপাশি ১১ হাজার রান পূর্ণ করেছেন। শেফালি ভার্মা ২৯ বলে ৪৮ রানের ইনিংস খেলেন। হরমনপ্রীত(‌১৯)‌ আউট হওয়ার পর রিচা ঘোষ ২২ বলে ৪৯ রানের অপরাজিত ঝোড়ো ইনিংস খেলে ভারত ২১৬ রান তুলে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেন। ভারতী ফুলমালি ৭ রানে অপরাজিত ছিলেন।

২১৭ রান তাড়া করতে গিয়ে শ্রীলঙ্কা ইনিংস শেষ হয়ে যায় ১৫.‌৪ ওভারে মাত্র ৬৯ রানে। শ্রীলঙ্কা ব্যাটারদের কম রানে প্যাভিলিয়ানে ফেরত পাঠানোর মূল কৃতিত্ব দীপ্তি শর্মার। দীপ্তি ৬ রানে ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কা ইনিংসে ভাঙন ধরান। শেফালি ভার্মা ‌৩ রানে উইকেট, শ্রেয়াঙ্কা পাতিল‌ ৯রানে ২ উইকেট‌, ও শ্রীচরণী ১৩ রানে ২টি উইকেট নেন। চামারি আতাপাত্তু (‌২৯)‌, কৌশিনি নুত্যাঙ্গনা(‌১৪)‌ ও কবিশা দিলহারি(‌১১)‌ ছাড়া আর কেউ দু’‌অঙ্কের রানে পৌঁছতে পারেনি।

ভারতীয় দলের চিফ কোচ অমল মজুমদার সোনা জয়ের পর প্রতিক্রিয়া, ‘‌ এশিয়ান গেমসে ভারতীয় মহিলা দলের সোনা জয় একটা আলাদা তৃপ্তির ও আনন্দের অনুভূতি। এই পদক জয়ে ভারতের অন্যান্য খেলায় ভাল ফল করতে উৎসাহ জোগাবে। ভারতের মেয়েদের ম্যাচ জয়ের স্কিল ও আত্মবিশ্বাসী মনোভাব প্রশংসনীয়। জেতার খিদে ভারতীয় দলকে এশিয়া কাপের পর এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন করেছে।’‌

অলরাউন্ডার দীপ্তি শর্মা উচ্ছ্বসিত ভারতের জার্সি এশিয়ান গেমসে সোনা জেতার জন্য। বলেন, ‘‌হ্যাংঝৌ এশিয়ান গেমসের আইটি নাগোয়া এশিয়ান গেমসে সোনার পদক ধরে রাখতে পেরে খুব ভাল লাগছে। সবচেয়ে বেশি ভাল লাগছে, ভারতকে জাপানে প্রথম সোনা এনে দেওয়ার জন্য।’‌ দীপ্তি শর্মা তাঁর সোনার পদক উৎসর্গ করেছেন নিজের মাকে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...