Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেট দল দু’‌টি টি২০ আন্তর্জাতিক ম্যাচে অংশ নেবে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে বলা হয়েছে, ম্যাচ দু’‌টি হবে ২৬ ও ২৮ জুন। দু’‌টি ম্যাচই হবে বেলফাস্টের মাঠে। ২০০৭য়ের পর আবার বেলফাস্টের মাঠে কোনও ম্যাচ খেলবে ভারতীয় সিনিয়র ক্রিকেট দল।

বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, ভারতীয় সিনিয়র ক্রিকেট দল জুনে আয়ারল্যান্ড যাবে ম্যাচ খেলতে। এর আগে ২০১৮, ২০২২ ও ২০২৩য়ে আয়ারল্যান্ড সফরে গিয়েছিল ভারতীয় দল। তবে বেলফাস্টে আবার খেলতে যাওয়ার ঘটনা ঘটছে ২০০৭য়ের পর। এটা দু’‌দেশের ক্রিকেটের ক্ষেত্রেই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার।’‌

বিসিসিআইয়ের এই ঘোষণা এসেছে, আয়ারল্যান্ডের হাইপারফরমেন্সের ডিরেক্টার গ্রাহাম ওয়েস্ট ভারতীয় ক্রিকেট দলের সিরিজের বিষয়টি নিশ্চিত করার পর। একইসঙ্গে ওয়েস্ট জানিয়েছেন, আয়ারল্যান্ডের টি২০ দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন পল স্টার্লিং।

আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে একটি টেস্ট ও ৩টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের সিরিজে অংশ নেবে ভারত ২০ জুন পর্যন্ত। তারপর ভারতীয় দল ইংল্যান্ড উড়ে যাবে ১-‌১৯ জুলাইয়ের মাঝে ৫ টি২০ ও ৩টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের সিরিজ খেলতে।

এর আগে গত ৭ বছরে তিনবার আয়ারল্যান্ড সফরে গিয়েছিল ভারতীয় দল। ডাবলিন সংলগ্ন মালাহাইডে ভারতীয় দলের ম্যাচ ঘিরে প্রবল উন্মাদনা দেখা গিয়েছিল। আয়ারল্যান্ডের হাইপারফরমেন্স ডিরেক্টার ওয়েস্ট জানিয়েছেন, এবারও সিরিজ ঘিরে প্রবল আকর্ষণ রয়েছে সকলের মধ্যে। ২০২৮ টি২০ বিশ্বকাপে সরাসরি যোগ্যতার্জন করেছে আয়ারল্যান্ড। পল স্টার্লিং নেতৃত্ব ছাড়ায় নতুন অধিনায়কের পক্ষে জুনে ভারতীয় দলের মুখোমুখি হওয়ার আগে নিজের দল গোছানো ও কৌশল ঠিক করার সুযোগ মিলছে। এতে দলের ভালি হবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *