Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: বুধবার পাকিস্তানের জয়ের সঙ্গেই নিশ্চিত হয়ে গিয়েছে টি২০ বিশ্বকাপ ২০২৬-এর সেরা আট দল। এই আট দলকে দুই গ্রুপে ভাগ করে হবে সুপার আট পর্ব। প্রতি গ্রুপে থাকছে চারটি করে দল। এই চার দল একে অপরের সঙ্গে খেলবে। সেখান থেকে দুই গ্রুপের সেরা দুটো করে দল সেমিফাইনালে যাবে।  গ্রুপ পর্বের পর সুপার আটে আলাদা গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। সে কারণে এখানে দুই দলের মুখোমুখি হওয়ার কোনও জায়গা নেই। তবে সেমিফাইনালে আবার দেখা হতে পারে দুই দলের। সেক্ষেত্রে ফাইনালে যাবে কে কেউ একজন। তবে দুই দলই সেমিফাইনালে উঠলে এবং সেখানে সাক্ষাৎ না হলে ফাইনালেও দেখা হতে পারে ভারত, পাকিস্তানের।

এক নজরে দেখে নেওয়া যাক টি২০ বিশ্বকাপ ২০২৬-এর সুপার আট পর্বের সূচি—

গ্রুপ ১: ভারত, জিম্বাবোয়ে, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা

গ্রুপ ২: পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড

গ্রুপ ১-এর সময়সূচী

২২ ফেব্রুয়ারি: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ (রাত ৭টা ভারতীয় সময়)

২৩ ফেব্রুয়ারি: জিম্বাবোয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ, ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই (রাত ৭টা ভারতীয় সময়)

২৬ ফেব্রুয়ারি: দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ (বিকেল ৩টে ভারতীয় সময়)

২৬ ফেব্রুয়ারি: ভারত বনাম জিম্বাবোয়ে, এমএ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই (রাত ৭টা ভারতীয় সময়)

১ মার্চ: জিম্বাবোয়ে বনাম দক্ষিণ আফ্রিকা, অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি (বিকেল ৩টে ভারতীয় সময়)

১ মার্চ: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, ইডেন গার্ডেন, কলকাতা (রাত ৭টা ভারতীয় সময়)

গ্রুপ ২-এর সময়সূচী

২১ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, আর. প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো (রাত ৭টা ভারতীয় সময়)

২২ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়াম, ক্যান্ডি (বিকেল ৩টে ভারতীয় সময়)

২৪ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম পাকিস্তান, পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়াম, ক্যান্ডি (রাত ৭টা ভারতীয় সময়)

২৫ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা, আর. প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো (রাত ৭টা ভারতীয় সময়)

২৭ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড, আর. প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো (রাত ৭টা ভারতীয় সময়)

২৮ ফেব্রুয়ারি: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়াম, ক্যান্ডি (রাত ৭টা ভারতীয় সময়)

সুপার আটের একটিই ম্যাচ পেয়েছে কলকাতার ইডেন গার্ডেন্স। যেখানে গ্রুপ এ-র শেষে ম্যাচে ভারত খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১ মার্চ। সেই ম্যাচের টিকিটের জন্য এখন থেকেই হাহাকার শুরু হয়ে গিয়েছে। একমাত্র ম্যাচ কলকাতায় যেখানে ভারত খেলবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *