Cart Total Items (0)

Cart

All Sports
মনোজ তিওয়ারি

অলস্পোর্ট ডেস্ক: ভারতের প্রাক্তন ব্যাটসম্যান মনোজ তিওয়ারি বৃহস্পতিবার সমস্ত ধরণের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করে দিলেন। তিওয়ারি, যিনি ২০০৮ থেকে ২০১৫ মধ্যে ১২টি ওডিআই এবং তিনটি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন দেশের জার্সিতে। তিনি ক্রিকেট খেলতে খেলতেই রাজনীতিতে যোগ দেন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের রাজ্য মন্ত্রিসভায় ক্রীড়া ও যুব বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে কাজ করেছিলেন। কিন্তু ২০২২-২৩ ঘরোয়া মরসুমে, ৩৭ বছর বয়সী বাংলার হয়ে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং দলকে রঞ্জি ট্রফির ফাইনালে তোলেন। এটিই ছিল তিওয়ারির শেষ প্রথম-শ্রেণীর খেলা।

“ক্রিকেট খেলাকে বিদায়,” তিওয়ারি তার অবসর ঘোষণা করার সময় ইনস্টাগ্রাম পোস্টে লেখেন। তিনি আরও লেখেন, “এই খেলা আমাকে সবকিছু দিয়েছে, আমি বলতে চাইছি প্রতিটি একক জিনিস যা আমি কখনও স্বপ্নেও ভাবিনি, সেই সময় থেকে শুরু করে যখন আমার জীবন বিভিন্ন ধরণের চ্যালেঞ্জের মুখে পড়েছিল। আমি সব সময় এই খেলা এবং ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকব, যিনি সর্বদা আমার পাশে ছিলেন।”

ডানহাতি এই ব্যাটসম্যান ২০১১-র ডিসেম্বরে চেন্নাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২টি ওয়ানডে-তে ২৮৭ রান করেছিলেন যার মধ্যে একটি সেঞ্চুরি রয়েছে।

তিওয়ারি তাঁর প্রথম-শ্রেণীর কেরিয়ার শেষ করেছিলেন ১০ হাজার রানের খুব কাছে গিয়ে, তাঁর রান ৯৯০৮। মাত্র ৯২ রানে পিছিয়ে থেকে শেষ করলেন। ১৯ বছরের উজ্জ্বল কেরিয়ারে ২৯টি সেঞ্চুরি-সহ গড় ৪৮.৫৬। ২০০৪-এ ইডেন গার্ডেন্সে দিল্লির বিরুদ্ধে দীপ দাশগুপ্তের অধীনে তার অভিষেক হয়। তিনি ১৬৯টি লিস্ট এ ম্যাচে ৪২.২৮ গড়ে ৫৫৮১ রান করেন।

একজন আক্রমণাত্মক মিডল-অর্ডার ব্যাটার, মনোজ তিওয়ারি এমএস ধোনির অধীনে ভারতীয় দলে জায়গা করে নিয়েছিলেন। তবে ভাগ্য তার জন্য সদয় ছিল না। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি করার পরে ১২টি ওয়ানডে থেকে বাদ পড়েছিলেন। প্রত্যাবর্তনে তিনি দুই ম্যাচে ৬৫ রান ও চার উইকেট নেন। কিন্তু তার পরও আবার তাঁকে বাদ পড়তে হয়। চোটও তাঁকে বার বার সমস্যায় ফেলেছে বার বার।

তিনি ২০১২-তে কলকাতা নাইট রাইডার্সের প্রথম আইপিএল জয়ী দলেরও সদস্য ছিলেন এবং সিএসকে-র বিরুদ্ধে ১৯১ রান তাড়া করে জয়ের রান তুলে নিয়েছিলেন তিনি।

তিওয়ারি আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস, কিংস ইলেভেন পঞ্জাব এবং রাইজিং পুনে সুপারজায়ান্টসের প্রতিনিধিত্ব করেছেন। সামগ্রিকভাবে, তিনি ১৮৩টি টি২০ খেলেছেন, ১১৬.৪৩ স্ট্রাইক রেটে ৩৪৩৬ রান করেছেন।

তিওয়ারি তাঁর শৈশবের কোচ মানবেন্দ্র ঘোষ, তাঁর প্রাক্তন সতীর্থ এবং তাঁর পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *