আঙুল তুলে সরফরাজ, ছবি সৌজন্যে ট্যুইটার
অলস্পোর্ট ডেস্ক: রঞ্জিতে ভাল ফর্মে থাকা সত্বেও সরফরাজ জায়গা করতে পারেননি ভারতীয় দলে। রঞ্জি ট্রফিতে টানা দুই মরসুম ৯০০-এর বেশী রান করলেও এখনও তিনি পুরোপুরি ফিট নন ভারতীয় দলে খেলার জন্য, এমনটাই মনে করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় দলে থাকতে গেলে শুধু রানই জরুরি নয়, তার সঙ্গে থাকে আরও অনেক কিছু। সেই কারণেই ওয়েষ্ট ইন্ডিজ সফর থেকে বাদ পড়েছেন সরফরাজ।
ভারতীয় ক্রিকেট বোর্ড সরফরাজ খানের ফিটনেস ও নিয়ম-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে। মুম্বই ক্রিকেটের তরফে জানানো হয়েছে তারা এই অভিযোগ মানতে রাজি নয়। যদিও তা শুনতে নারাজ ক্রিকেট বোর্ড।
ওয়েষ্ট ইন্ডিজ সফরে নতুন অনেক মুখ জায়গা পেলেও সরফরাজ সেক্ষেত্রে ব্যার্থই থেকে গিয়েছেন। গত তিনটি রঞ্জি মরসুমে সরফরাজ ২৫৬৬ রান করেছেন। ২০১৯-২০-তে ৯২৮ এবং ২০২২-২০২৩-এ ৬৫৬ রান করেছেন। ঋতুরাজ গায়কোয়াড় এবং যশস্বী জসওয়াল, সরফরাজের থেকে কম রান করেও ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন।
সরফরাজের ফিটনেস এবং মাঠের মধ্যে নানারকম আচরণের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। তাঁর ফিটনেস এখনও আর্ন্তজাতিক ক্রিকেট খেলার জন্য তৈরি নয়। তাঁকে ফিটনেস নিয়ে এখনও অনেক কাজ করতে হবে। মাঠে এবং বাইরে তাঁর আচরণকে আরও অনেক নিয়ন্ত্রণে আনতে হবে। আগের মরসুমে দিল্লির বিরুদ্ধে ম্যাচে সেঞ্চুরি করার পর ড্রেসিংরুমের দিকে আঙুল তুলেছিলেন। সেই ভঙ্গি অনেকেই ভাল চোখে দেখেননি। এমনকি তৎকালিন মধ্যপ্রদেশ কোচ চন্দ্রকান্ত পন্ডিতের সঙ্গেও ঝামেলায় জড়িয়েছিলেন তিনি। এইরকম অনেক আচরণের জন্যই তিনি বাদ পড়েছেন ক্রিকেট দল থেকে, দাবি বিসিসিআই-এর।
যদিও কামরান আকমলের মতে মুম্বইয়ের এই ক্রিকেটারকে দলের সঙ্গে ক্যারিবিয়ান সফরে নিয়ে যাওয়া উচিত ছিল। তাহলে ভবিষ্যতের জন্য তৈরি হওয়ার সুযোগ পেতেন সরফরাজ। এর মধ্যেই সারফরাজ খানের ইনস্টাগ্রাম পোষ্ট উসকে দিয়েছে এই জল্পনাকে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
