অলস্পোর্ট ডেস্ক: শেফালি ভার্মার অপরাজিত ১০০, হরমনপ্রীতের ৪০ এবং নন্দানি শর্মা ও দীপ্তি শর্মার ৩টি করে উইকেট দখলের সুবাদে বাংলাদেশকে ১১৪ রানে হারিয়ে ২০২৬ আইচি নাগোয়া এশিয়ান গেমসের ফাইনালে উঠে পদক জয় নিশ্চিত করেছেন ভারতের মহিলা ক্রিকেটাররা। সোনা জেতার লড়াইয়ে হরমনপ্রীতদের সামনে শ্রীলঙ্কা। যারা পাকিস্তানের মহিলা ক্রিকেটারদের হারিয়ে অন্যদিক থেকে ফাইনালে উঠেছে।
আগে ব্যাট করতে নেমে নিশিনের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দল ১৯৫ রান করে ৪ উইকেটের বিনিময়ে। শেফালি ভার্মা সাদা বলে নিজের প্রথম শতরান করেন। ৪৯ বলে শেফালির করা অপরাজিত ১০০ রানের ইনিংস সাজানো ছিল ৯টি ওভারবাউন্ডারি ও তিনটি বাউন্ডারি দিয়ে। তার আগে স্মৃতি মান্ধানা ১৯ বলে ৩৭ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। ৪ নম্বরে ব্যাট করতে নেমে হরমনপ্রীত ৩৩ বলে ৪০ রান করে ইনিংস মজবুত করেন। তবে জি কমলিনী ও রিচা ঘোষ ব্যাটে কোনও অবদান রাখতে পারেননি।
জয়ের জন্য ১৯৬ রান দরকার ছিল বাংলাদশের। কিন্তু তাদের ব্যাটাররা কোনওসময়ই লক্ষ্যের ধারেকাছে পৌঁছতে পারেননি। দিলারা আখতার (২৭) ও সুলতানা খাতুন (১৭) ছাড়া আর কেন উল্লেখযোগ্য রান পাননি। নন্দানি, ক্রান্তি গৌড় ও শ্রীচরণী পরপর উইকেট তুলে নিলে পাওয়ার প্লের শেষে বাংলাদেশের রান দাঁড়ায় ৩৮-৩। এরপর নন্দানি(৩-২৫) আরও ২ উইকেট ও দীপ্তি শর্মা ৭ রানে ৩ উইকেট তুলে নিলে বাংলাদেশের ইনিংস শেষ হয় ৮১ রানে। ব্রোঞ্জ পদক জয়ের লড়াইয়ে বাংলাদেশের মোকাবিলা এবার পাকিস্তানের বিপক্ষে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
