অলস্পোর্ট ডেস্ক: ক্রিকেট এমন একটা খেলা বৃষ্টি হলে ম্যাচ ভেস্তে যায়। ক্রিকেটের সূচী এতো ঠাসা যে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে, তার রিপ্লে দেওয়ার জন্য সময পেলে না। অতএব ভেস্তে যাওয়া ম্যাচে লিগ পর্যায়ের হলে পয়েন্ট ভাগাভাগি হয়, দু’দলের মধ্যে। আর নকআউট পর্বে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকে বিজয়ী ঘোষণা করা হয়। তেমনই হল সোমবার ২০২৬ আইচি নাগোয়া এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের কোয়ার্টারফাইনালে। বৃষ্টির জন্য পাকিস্তান ও হংক ম্যাচ হতে পারেনি। পরে ভারত ও আফগানিস্তান ম্যাচেও একটি বলও খেলা সম্ভব হয়নি। এশিয়ান গেমসে কোনও রিজার্ভ ডে নেই। নির্দিষ্ট দিনের মধ্যে গেমস শেষ করতে হবে। তাই হায়ার র্যাঙ্কিংয়ের সুবিধা নিয়ে পাকিস্তান ও ভারতীয় পুরুষ ক্রিকেট দল একটি বলও না খেলে এশিয়ান গেমসের সেমিফাইনালে চলে গেল।
বৃষ্টি চলার কারণে ও আউটফিল্ড ভিজে থাকায় নিশিনের মাঠে ভারত ও আফগানিস্তানের মধ্যে নির্দিষ্ট কোয়ার্টারফাইনাল ম্যাচের টস করার ১৬ মিনিট আগেই আম্পায়াররা জানিয়ে দেন ম্যাচ হওয়া সম্ভব নয়। ম্যাচ স্থগিত হয়ে যাওয়ায় আইসিসি টি২০ টিম র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে ভারতকে জয়ী ঘোষণা করা হয়। তার জোরে সেমিফাইনালে চলে যায় ভারত।
মঙ্গলবার কোয়ার্টারফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে নেপাল। ওই দু’দলের বিজয়ীর সঙ্গে বৃহস্পতিবার সেমিফাইনালে খেলবেন শ্রেয়স আইয়াররা। মঙ্গলবারও যদি ম্যাচ বৃ্ষ্টির জন্য ভেস্তে যায়, তাহলে হায়ার র্যাঙ্কিং টিম হওয়ার কারণে শ্রীলঙ্কাও সেমিফাইনালে পৌঁছে যাবে। তবে খেলা হলেও নেপালের বিরুদ্ধে ম্যাচে শ্রীলঙ্কা ফেবারিট। তবে খেলার মাঠে অসম্ভব বলে কিছু হয় না। মঙ্গলবার চতুর্থ কোয়ার্টারফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। অঘটন না ঘটলে বাংলাদেশের ম্যাচ জিতে সেমিফাইনালে যাওয়া উচিত। সেক্ষেত্রে সেমিফাইনালে পাকিস্তান-বাংলাদেশ মোকাবিলা করবে। এর অর্থ ফাইনালেও একমাত্র ভারত ও পাকিস্তানের দেখা হতে পারে সোনা জেতার লড়াইয়ে।
আফগানিস্তানের কপাল মন্দ। ২০২৩ হ্যাংঝৌ এশিয়ান গেমসের ফাইনালেও ভারত ও আফগানিস্তানের মধ্যে ফাইনাল ম্যাচ বৃষ্টির জন্য শেষ না হওয়ায় রুতুরাজ গায়কোয়াড়ের ভারতীয় পুরুষ দল সোনা জিতেছিলেন। এবার সেই সোনার পদক ধরে রাখার চ্যালেঞ্জ শ্রেয়স আইয়ার ও তাঁর সতীর্থদের কাছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
