Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ ভারতীয় ফুটবলের ২০২৩-২৪ মরশুমটি ১ জুন, ২০২৩-এ শুরু হবে এবং এটি ৩১ মে, ২০২৪-এ শেষ হবে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বুধবার এমনটা ঘোষণা করেছে। এআইএফএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, পুরুষ ও মহিলা ফুটবল উভয়ের জন্যই একই মরশুমের তারিখ প্রযোজ্য হবে। সারা দেশের পেশাদার ক্লাবগুলি তাদের খেলোয়াড়দের দুটি উইন্ডোতে নিজেদের দলে নিতে পারে।

এর প্রথমটি চলতি বছরের ৯ জুন থেকে শুরু হবে এবং ৩১ অগস্ট, ২০২৩ পর্যন্ত চলবে। এদিকে, পেশাদার খেলোয়াড়দের নিবন্ধনের জন্য দ্বিতীয় উইন্ডোটি ১ জানুয়ারি থেকে শুরু হবে এবং ৩১ জানুয়ারি, ২০২৪-এ গিয়ে শেষ হবে। নিবন্ধনের দুটি উইন্ডো পুরুষ এবং মহিলা উভয় ফুটবলের জন্যই প্রযোজ্য থাকবে। অন্যদিকে, অপেশাদার খেলোয়াড়দের নিবন্ধনের সময়কাল ১ জুন, ২০২৩ থেকে শুরু হবে এবং ৩১ মে, ২০২৪-এ পুরুষ ও মহিলা ফুটবলারদের জন্য শেষ হবে।

আসন্ন মরশুমের জন্য পেশাদার ক্লাবগুলি প্রথম ট্রান্সফার উইন্ডোটি ৯ জুন থেকে ৩১ অগস্টের মধ্যে অনুষ্ঠিত হবে। বুধবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) পরের মরশুম জন্য নিজেদের মরশুমের সময় সীমা ঘোষণা করেছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন জানিয়েছে আসন্ন ভারতীয় ফুটবল মরশুমটি আগামী বছরের ১ জুন থেকে ৩১ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং সারা দেশের পেশাদার ক্লাবগুলি তাদের খেলোয়াড়দের দুটি উইন্ডোতে নিজেদের দলে নিতে পারবে।

ভারতীয় ফুটবল ক্যালেন্ডারে রয়েছে শীর্ষ-স্তরের ইন্ডিয়ান সুপার লিগ, আই-লিগ, সন্তোষ ট্রফি, সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, জুনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপ (বিভিন্ন বয়সের বিভাগ জুড়ে পুরুষ ও মহিলা), যুব লিগ (বিভিন্ন বয়স বিভাগ), স্টেট লিগ এবং ভারতীয় মহিলা লিগ। সাধারণত জাতীয় চ্যাম্পিয়নশিপ এবং জুনিয়র টুর্নামেন্টগুলি দিয়ে মরশুমের শুরু হবে, যদিও ২০২৩-২৪ মরশুমের তারিখগুলি এখনও চূড়ান্ত করা হয়নি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *