অলস্পোর্ট ডেস্ক: ফিফা, এএফসি ও সুপ্রিম কোর্টের ধমক খেয়ে ভারতীয় ফুটবল ফেডারেশন যে জোরকদমে নেমে পড়েছে মাঠে বল গড়ানোর লক্ষ্য, তা গত ১৫ দিনের কাজর্কম দেখে মালুম হচ্ছে। ঘরোয়া ফুটবল চালু করতে ফেডারেশন ইতিমধ্যেই সুপার কাপের খসড়া তারিখ দিয়েছে। যদিও সূচী নিয়ে এখনও ধোঁয়াশা আছে। আইএসএল শুরু নিয়ে সুস্পষ্ট কোনও সিদ্ধান্ত জানা না গেলেও এই প্রথম ফেডারেশন লিগের চিফ অপরেটিং অফিসার (সিওও) নিয়োগ করল। এই পদের জন্য ফেডারেশন বেছেছে অক্ষয় রোহাতগি।
সিওও পদটি সম্পূর্ণ নতুন। এর আগে ফেডারেশনের লিগ ও ডেভেলপমেন্টের দায়িত্বে সিইওর ভূমিকায় ছিলেন সুনন্দ ধর। ২০১০ থেকে ১২ পর্যন্ত। কিন্তু সুনন্দ ২০২৩ সালে ডেপুটি জেনারেল পদ পেয়েও তা ছাড়েন নানা কারণে, যার মধ্যে অন্যতম ছিল ফেডারেশনের আভ্যন্তরীন কাজের ঢিলেমিতে ও অঙ্গতিতে। যদিও সরকারিভাবে সুনন্দ কারণ হিসেবে নিজের ব্যক্তিগত সমস্যাকেই তুলে ধরেছিলেন।
অক্ষয় রোহাতগি ২০১১ সাল থেকে ফেডারেশনের কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন। ২০২৩ সালের আগস্ট মাস থেকে এআইএফএফ কম্পিটিশন বিভাগের দায়িত্বে আছেন। এবার উন্নীত হলেই সিওও পদে। রেহাতগির দায়িত্ব আরও বাড়ল। ফেডারেশন তাদের নতুন বানিজ্যিক সহযোগী ঠিক করার পরই তাঁর কাজের গতি বাড়বে। আইএসএলের আগেই আই লিগ নিয়ে সব ক্লাবের সঙ্গে আলোচনায় বসতে হবে তাঁকে টুর্নামেন্ট সঠিক ও সুষ্ঠু ভাবে পরিচালনার স্বার্থে।
আইলিগ কবে শুরু হবে, তার ফরম্যাটই বা কী হবে, সেগুলোও পরিষ্কার নয়। চ্যাম্পিয়নশিপ বিতর্ক নিয়ে ফেডারেশনকে জেরবার হতে হয়েছে। ক্যাসের দেওয়া রায়ের পরও যেমন ঠিক করা সম্ভব হয়নি আইএসএলে কারা খেলবে প্রোমোশন পেয়ে, তেমন কাদের অবনমন হবে, সেটাও ঝুলে আছে আপিল কমিটিতে। এসসি বেঙ্গালুরু ও দিল্লি এফসির আপিল সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ২৩ সেপ্টেম্বর আপিল কমিটিতে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
