অলস্পোর্ট ডেস্ক: অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) রবিবার তার প্রধান আইনি উপদেষ্টা নীলাঞ্জন ভট্টাচার্যকে টার্মিনেট করে দিয়েছে। একদিন আগেই তিনি সভাপতি কল্যাণ চৌবের বিরুদ্ধে গুরুতর “দুর্নীতির অভিযোগ” করেছিলেন, যা “ভিত্তিহীন” বলে অভিহিত করেছিলেন স্বয়ং সভাপতি। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা একটি চিঠিতে ভট্টাচার্য বলেছেন যে চৌবে অস্বচ্ছ্ব টেন্ডার প্রক্রিয়া এবং দরপত্রের অগ্রাধিকারমূলক বরাদ্দের মাধ্যমে “দুর্নীতির পথ” তৈরি করেছেন। চৌবে বলেছিলেন যে তিনি “আইনিভাবে জবাব দেবেন”।
“… অবিলম্বে প্রধান আইনী উপদেষ্টা হিসাবে আপনার কাজ বাতিল করার এআইএফএফ-এর সিদ্ধান্ত সম্পর্কে আপনাকে অবহিত করছি,” এআইএফএফ ভারপ্রাপ্ত মহাসচিব এম সত্যনারায়ণ রবিবার টার্মিনেশন লেটারে লিখেছেন।
এআইএফএফ ভট্টাচার্যকে চুক্তির মধ্যে আরও এক মাসের জন্য টাকা দেবে কারণ নিয়ম অনুযায়ী এক মাসের নোটিশ পিরিয়ড থাকে। ভট্টাচার্য তাঁর পক্ষ থেকে বলেছেন যে তার চাকরি চলে যাওয়াটা তাঁর কাছে প্রত্যাশিত ছিল।
“আমি আশা করছি যে আমি আমার ন্যায়বিচার খুঁজে পাব এবং এআইএফএফ-এ দুর্নীতি সম্পর্কে সত্য কথা বলতে পারব।” ভট্টাচার্য অভিযোগ করেছিলেন যে চৌবে, ফেডারেশনের কোষাগার থেকে অর্থ নিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন।
…জবরদস্তির মাধ্যমে এবং নিজের স্বার্থে, আই-লিগ (গত মরসুম), আইডব্লিউএল, সন্তোষ ট্রফি সম্প্রচারের মতো অসংখ্য দরপত্র বরাদ্দ করা হয়েছে একজনকেই (কোম্পানি; নাম গোপন রাখা) যা সভাপতির কাছের কেউ,” ভট্টাচার্য চিঠিতে লিখেছেন, যা পিটিআই-এর হাতে রয়েছে।
“ফুটসাল এবং এই জাতীয় অন্যান্য টুর্নামেন্ট সম্প্রচারের জন্য কোটি টাকায় আরও দরপত্র একই পরিষেবা প্রদানকারীকে বরাদ্দ করা হয়েছিল,” তিনি চিঠিতে লিখেছেন, যার একটি অনুলিপি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুরকেও পাঠানো হয়েছিল।
ভট্টাচার্য দাবি করেছেন যে তিনি যখন পরবর্তী টেন্ডারগুলিতে সুরক্ষার পরামর্শ দিয়েছিলেন, চৌবে তার ভাবমূর্তি এবং পেশাদার সততাকে “ক্ষতি” করার চেষ্টা করেছিলেন।
“বর্তমান সভাপতি তার ব্যক্তিগত ভ্রমণ, হোটেলে থাকার জন্য কোটি কোটি টাকা ব্যয় করেছেন। শুধুমাত্র তার অসংখ্য একা ব্যাঙ্গালোর ভ্রমণের জন্য, তার ব্যবসায়িক ভ্রমণ, স্থানীয় যানবাহন এবং হোটেলে থাকার জন্য আনুমানিক ৪০ লক্ষ টাকারও বেশি ব্যয় করা হয়েছে।”
২০২২ সালের সেপ্টেম্বরে চৌবে এআইএফএফ প্রধান হিসাবে দায়িত্ব নেওয়ার পরে ভট্টাচার্যকে নিযুক্ত করা হয়েছিল। তার প্রাথমিক মেয়াদ গত বছরের অক্টোবরে শেষ হয়েছিল কিন্তু তার পরে আরও এক বছর বাড়ানো হয়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
