Cart Total Items (0)

Cart

All Sports

সুচরিতা সেন চৌধুরী: আইএসএল ২০২৩-২৪-র ফিরতি লেগের ডার্বি নিয়ে কম জলঘোলা হয়নি। প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল প্রায় অথবা ভিনরাজ্যে চলে যাওয়ার। কিন্তু শেষ পর্যন্ত ডার্বি হচ্ছে কলকাতাতেই তবে সময় বদলে। রাত সাড়ে সাতটার পরিবর্তে এই ম্যাচ হবে রাত সাড়ে আটটায়। তব যেটা অত সহজে এখন লিখে ফেলা যাচ্ছে তত সহজেই এই সিদ্ধান্তে পৌঁছনো যায়নি। টানা দু’সপ্তাহের টানাপড়েনের পর ডার্বির দিন-ক্ষণ নিশ্চিত করা সম্ভব হয়েছে। তার পর থেকেই ডার্বিময় হয়ে উঠেছে বাংলা। ডার্বর একদিন আগে তাই দুই কোচের গলায় একে অপরের পক্ষে সমীহ।

এদিন অনুশীলনে দুই দলই ছিল চনমনে মেজাজে। মোহনবাগান কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসও এদিন ছিলেন ফুরফুরে। সাংবাদিকদের জন্য ১৫ মিনিটের বদলে আধঘণ্টার অনুশীলন দেখার অনুমতিও দিয়েছিলেন। পুরো দল তৈরি। ফিজিক্যাল অনুশীলনের পাশাপাশি সবাইকে এক সঙ্গে নিয়ে পাসিং ফুটবলের অনুশীলন চলল অনেকক্ষণ। মাঠের অর্ধেক অংশ জুড়ে পুরো দল একে অপরের সঙ্গে বল পাসিং খেললেন। কেউ সঠিক পাস বাড়ালেন আর কেউ মিস করলেন।

মোহনবাগান দলের সব থেকে ভাল সঙ্কেত চোট সারিয়ে দলের সঙ্গে পুরোটাই অনুশীলন করলেন সাহাল আব্দুল সামাদ। কার্ডের জন্য দীপক টাংরির না থাকাটা নিয়ে ভাবছেন না কোচ। বরং তাঁর বিকল্প তৈরি। দিমিত্রি পেত্রাতোস বলছিলেন তাঁদের দলগত লড়াইয়ের কথা। তাঁর ভূমিকা অনেকটাই বদলেছে। কিন্তু তা নিয়ে তিনি ভাবতে রাজি নন। বরং কোচ যেখানে খেলাবে সেখানেই তিনি খেলতে তৈরি। তিনি বলেন, “আমি আসলে ফুটবলটাকেই উপভোগ করি। তাই যেখানেই খেলি আর যে ভূমিকাতেই খেলি না কেন আমি উপভোগ করি। নিজের সেরটা দেওয়ার চেষ্টা করি।”

মেনে নিলেন সব কঠিন সময়ে দলকে গোল করে উদ্ধার করার পিছনে রয়েছে তাঁর হার্ড ওয়ার্ক। তবে সেটা একাও সম্ভব নয়. দলগত লড়াইকে বার বার তুলে আনলেন তিনি। যার ঝলক দেখা গেল ডার্বির আগের সন্ধেয় মোহনবাগান অনুশীলনে।

অন্যদিকে, ইস্টবেঙ্গল শিবিরের ছবিটাও একই। মাঠ জুড়ে দৌঁড় আর হালকা ফিজিক্যাল ট্রেনিংয়ের ছবিও ধরা পডড়ল সাংবাদিকদের জন্য। ৫.৩০ অনুশীলনে নামার কথা থাকলেও অনেকটা দেড়িতেই অনুশীলনে নামলেন কুয়াদ্রাত। ডার্বিতে শুধু রাকিপকে পাচ্ছেন না কোচ। বাকি দল তৈরি মোহনবাগানের বিরুদ্ধে সেরাটা দিতে।দীর্ঘ চোট সারিয়ে ফিরে এসেছেন লের অন্যতম বিদেশি সল ক্রেসপো। ফিরেই পড়তে হচ্ছে বড় ম্যাচের সামনে। তবে আত্মবিশ্বাসী তিনি।

সল ক্রেসপো বলছিলেন, “আমরা জানি মোহনবাগান কঠিন প্রতিপক্ষ কিন্তু আমরাও পিছিয়ে থাকব না। আমরাও এই ম্যাচ জেতার জন্য নিজেদের সেরাটা দেব। আমি একশো শতাংশ ফিট হয়েই মাঠে ফিরছি এবং আমি খেলার জন্য তৈরি।” ক্রেসপো ফিরে আসায় অনেকটাই ভারসা পাবেন কুয়াদ্রাত। মাচের আগের দিন দলের সঙ্গে পুরো সময়টাই থাকলেন তিনি। তবে খটকা থাকছে মন্দার রাও দেশাইকে নিয়ে। তাঁর চোট বা কার্ড আছে, এমন কোনও খবর অনুশীলনের সময় পর্যন্ত ছিল না।

সন্ধ্যে সাড়ে ছ’টায় ইস্টবেঙ্গল অনুশালনে গিয়ে দেখা গেল মাঠে পুরো দল নেমে পড়লেও সাইড লাইনে সাপোর্টস্টাফদের সঙ্গে দাঁড়িয়ে মন্দার রাও দেশাই। গায়ে অনুশীলন জার্সি।পুরো দমে অনুশীলন শুরু হওয়ার আগেই দেখা গেল তাঁকে মাঠ থেকে বেরিয়ে যেতে। একাই মাঠ থেকে বেরলেন এবং নিজের গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। কেন তিনি অনুশীলন করলেন না বা কেনই বা মাঠ থেকে বেরিয়ে গেলেন তা নিয়ে এখনও কিছু পরিষ্কার করে জানা যায়নি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *