Cart Total Items (0)

Cart

All Sports
ম্যানচেস্টার ইউনাইটেড

অলস্পোর্ট ডেস্ক: ম্যানচেস্টার ইউনাইটেড বৃহস্পতিবার ইন্টার মিলান থেকে ক্যামেরুনিয়ান গোলরক্ষক আন্দ্রে ওনানাকে দলে নিয়েছে। যার জিবিপি ৭ মিলিয়ন (৫৭ মিলিয়ন ডলার) পর্যন্ত বাড়তে পারে। ওনানা এই প্রিমিয়ার লিগ ক্লাবের সঙ্গে পাঁচ বছরের চুক্তি সাক্ষর করেছেন এবং ওল্ড ট্র্যাফোর্ডে এক নম্বর হিসেবে ডেভিড ডি হিয়ার জায়গায় তাঁকে খেলতে দেখা যাবে। ইউনাইটেড ২৭ বছর বয়সির এই গোলকিপারের জন্য জিবিপি ৪৪ মিলিয়ন এবং আরও ৩.৫ মিলিয়ন জিবিপি পারফরম্যান্সের ভিত্তিতে দেওয়ার কথা হয়েছিল।

ইউনাইটেডের এক বিবৃতিতে ওনানা বলেছেন, “ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া একটি অবিশ্বাস্য সম্মান এবং আমি এই জায়গায় পৌঁছনোর জন্য আমি সারা জীবন কঠোর পরিশ্রম করেছি, পথে অনেক বাধা অতিক্রম করেছি।”

তিনি আরও বলেন, “ওল্ড ট্র্যাফোর্ডে নামা এবং দলের সাফল্যে অবদান রাখা এবং দলকে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে দেওয়া এক অসাধারণ অভিজ্ঞতা হবে। এটি আমার জন্য একটি নতুন যাত্রার সূচনা, নতুন সতীর্থদের সঙ্গে এবং লড়াই করার নতুন উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে।”

ইউনাইটেডের সঙ্গে ১২ বছর কাটানোর পর দল ছেড়েছেন ডি হিয়া। এরিক টেন হ্যাগের পছন্দের তালিকায় আর ছিলেন না এই স্প্যানিয়ার্ড। যে কারণে লড়াই জায়গা করে নেন ওনানা। ডাচ কোচের দর্শনের সঙ্গে অনেকবেশি স্বাভাবিকভাবে উপযুক্ত বলে মনে হয়েছে তাঁকে।

ওনানা তার জন্মস্থানে স্যামুয়েল এটোর অ্যাকাডেমি থেকে ১৪ বছর বয়সে বার্সেলোনায় যোগ দেন। ক্যাম্প ন্যু-তে প্রথম দল জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর, ওনানা ২০১৫-তে আয়াখসে যোগ দেন এবং নেদারল্যান্ডসের টেন হ্যাগের অধীনে তিনটি ইরেডিভিসি শিরোপা জেতেন।

এর পর ডোপিং নিষেধাজ্ঞার কবলেও পড়েন। ২০২১-এ তাঁর কেরিয়ার সাময়িকভাবে ধাক্কা খায়। ওনানা দাবি করেছেন যে তিনি ভুলবশত তার স্ত্রীর জন্য আনা একটি ওষুধ খেয়ে ফেলেছিলেন এবং খেলায় দ্রুত ফেরার জন্য আরবিট্রেশন কোর্টে আবেদন জানান তিনি। সেই আবেদনে সাড়া দিয়ে আদালত তাঁর শাস্তি এক বছর থেকে কমিয়ে ন’মাস করে দিয়েছিল।

আয়াখসে তাঁর চুক্তির মেয়াদ শেষ হওয়ার মাত্র ১২ মাস আগে তিনি ফ্রি ট্রান্সফারে ইন্টারে যোগ দিয়েছিলেন। ওনানা মাত্র ২৪টি সেরি-এ ম্যাচে খেলেছিলেন কারণ তিনি ক্লাবে ইন্টার অধিনায়ক সামির হান্ডানোভিচের সঙ্গে গোলকিপিংয়ের দায়িত্ব ভাগ করে নিয়েছিলেন। এটিই ছিল সামির ক্লাবের শেষ বছর।

কিন্তু তিনি চ্যাম্পিয়ন্স লিগ দলে পুরোটাই ছিলেন, ১৩টি খেলায় আটটি ক্লিন শিট রেখেছিলেন এবং ইন্টার ১৩ বছরের মধ্যে প্রথমবার ফাইনালে পৌঁছেছিল।

ওনানা গত বছরের বিশ্বকাপে তাঁদের প্রথম ম্যাচে ক্যামেরুনের হয়ে খেলেছিলেন, কিন্তু কাতারে টুর্নামেন্টের বাকি অংশে শৃঙ্খলা সংক্রান্ত সমস্যার কারণে তাঁকে বাদ দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করেন।

ইংল্যান্ডের মিডফিল্ডার ম্যাসন মাউন্ট জুলাইয়ের শুরুতে চেলসি থেকে প্রাথমিক ৫৫ মিলিয়নে ইউরোয় আসার পর তিনি ইউনাইটেডের দ্বিতীয় প্লেয়ার যিনি ক্লোজ-সিজনে চুক্তিবদ্ধ হলেন। নিউ জার্সিতে শনিবার আর্সেনালের বিপক্ষে তাদের প্রীতি ম্যাচে ইউনাইটেডের হয়ে প্রথম নামতে হতে পারেন ওনানা।

এদিকে, টেন হ্যাগও প্রিমিয়ার লিগের নতুন অভিযান শুরুর আগে একজন ফরোয়ার্ডকে সই করাতে আগ্রহী। সেই মতো আটলান্টার ডেনমার্ক স্ট্রাইকার রাসমাস হজলুন্ডের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে। ইউনাইটেড বস, যিনি গত মরসুমে লিগ কাপ জিতে তাঁর ক্লাবের ছয় বছরের ট্রফি খরার সমাপ্তি ঘটিয়েছিলেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *