Cart Total Items (0)

Cart

All Sports India

 

অলস্পোর্ট ডেস্ক:‌ ফিফা ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অফ ৩২য়ে জাপানের সামনে ব্রাজিল। এখনও পর্যন্ত প্রাথমিক নক আউট পর্বে চারটি ম্যাচের প্রতিপক্ষ ঠিক হয়েছে। ২৮ জুন লস এঞ্জেলসে কানাডার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ২৯ জুন হিউস্টনে জাপান ও ব্রাজিল মুখোমুখি হওয়া ছাড়া মন্টেরেতে মরক্কো খেলবে হল্যান্ডের বিরুদ্ধে। ১ জুলাই সান ফ্রান্সিসকোতে আমেরিকার বিপক্ষ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা।

ইতিমধ্যেই ১৯টি দল রাউন্ড অফ ৩২য়ে জায়গা করে নিয়েছে। এরা হল আর্জেন্টিনা, কলম্বিয়া, ফ্রান্স, নরওয়ে, জার্মানি, আমেরিকা, মেক্সিকো, সুইজারল্যান্ড, কানাডা, ব্রাজিল, মরক্কো, দক্ষিণ আফ্রিকা, আইভরি কোস্ট, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ইকুয়েডার, হল্যান্ড, জাপান, সুইডেন, অস্ট্রেলিয়া।

৩ জুলাই মিয়ামির আর্জেন্টিনার প্রতিপক্ষ গ্রুপ এইচের দ্বিতীয় স্থানাধিকারী দল। গ্রুপ এইচে আছে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে ও সৌদি আরব। এই গ্রুপের যা পরিস্থিতি তাতে কে শীর্ষে থাকবে, কে দ্বিতীয় হবে সেটা নির্ভর করছে স্পেন-‌উরুগুয়ে ও কেপ ভার্দে-‌সৌদি আরব ম্যাচের ওপর। এই ম্যাচ দুটোর পরই জানা যাবে মেসিরা কাদের বিরুদ্ধে খেলবে।

গোটা বিশ্ব অধীর অপেক্ষায় আছে মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দ্বৈরথ দেখার জন্য। সেটা সম্ভব হবে আর্জেন্টিনার মতো পর্তুগাল গ্রুপ পর্বে শীর্ষে থেকে রাউন্ড অফ ৩২য়ে এগোলে। তবে পর্তুগালের গ্রুপের যা অবস্থা, তাতে শেষ ম্যাচে কলম্বিয়াকে না হারাতে পারলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের শীর্ষে থাকা সম্ভব হবে না। অবশ্য গ্রুপ শীর্ষে থেকে রাউন্ড অফ ৩২ য়ে গেলেই শুধু হবে না, পর্তুগালকে ওই পর্বে ও শেষ ১৬র বাধা টপকে কোয়ার্টারফাইনালে জায়গা করে নিতে হবে। অন্যদিকে, আর্জেন্টিনাকেও রাউন্ড অফ ৩২ ও ১৬র ম্যাচ জিতে কোয়ার্টারফাইনাল যেতে হবে। এই সব কিছু মিললে কানসাস সিটিতে কোয়ার্টার ফাইনালে মেসি ও রোনাল্ডো লড়াই দেখার সুযোগ পাবে গোটা বিশ্ব।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *