Cart Total Items (0)

Cart

All Sports
ডুরান্ড কাপ ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: ১৩২তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ ২০২৩-এ ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ঘিরে ভক্তদের মধ্যে অনেক প্রত্যাশা রয়েছে। তাদের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ আর্মি ফুটবল দল। যারা বৃহস্পতিবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে পাঁচ গোল হজম করেছে। যা দেখার পর লাল-হলুদ ভক্তদের মধ্যে প্রত্যাশা অআরও বেড়ে গিয়েছে। অন্যদিকে বাংলাদেশ আর্মির সামনে ঘুরে দাঁড়ানোর লড়াই। প্রথম দুই ম্যাচেই তাদের খেলতে হচ্ছে কলকাতার দুই জায়ান্টের বিরুদ্ধে।

টিম ম্যানেজার লেফটেন্যান্ট কর্নেল জামশেদ একই কথা স্বীকার করেছেন এবং রবিবারের খেলায় প্রসঙ্গে তিনি বলেন, “হ্যাঁ, প্রথম খেলার পরে আমরা ত্রুটিগুলি নিয়ে কাজ করার চেষ্টা করছি। দলের সেই ত্রুটি-বিচ্যুতিগুলো নিয়ে আমরা কঠোর পরিশ্রম করছি। আমরা গত দুই দিনে তার উপর কঠোর অনুশীলন করেছি এবং আমরা আশা করি আরও ভাল এবং আরও ইতিবাচক ফুটবল খেলব এবং পরের ম্যাচে আরও শক্তিশালী হয়ে মাঠে নামতে পারব।”

ইস্টবেঙ্গল ডুরান্ড কাপে আগের সংস্করণের তুলনায় সম্পূর্ণ নতুন রূপে এবার নামবে। তাদের স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত এই দল নিয়ে আত্মবিশ্বাসী। তারা কেরালা ব্লাস্টার্স থেকে এই মুহূর্তে দেশের সেরা গোলকিপার প্রভুসুখন গিলকে দলে নিয়ে দলের শেষ রক্ষণকে শক্তিশালী করে নিয়েছে। তাদের রক্ষণে হরমনজ্যোত খাবরা, নিশু কুমার এবং মন্দার রাও দেশাইয়ের মতো অভিজ্ঞ ফুটবলাররা রয়েছে। তাঁদের সামনে রয়েছেন সুহের এবং নওরেম মহেশ সিং-এর জুটি যারা যে কোনও খেলার মোর যে কোনও সময় ঘুরিয়ে দিতে পারেন। সঙ্গে ব্রাজিলিয়ান ক্লেটন সিলভার অভিজ্ঞতা অনেক বেশি যা দলকে সম্পূর্ণ একটা রূপ দিচ্ছে।

“আমরা টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য প্রস্তুত এবং আমি সত্যিই এই টুর্নামেন্ট সম্পর্কে জানতে চাই কারণ এটি একটি ঐতিহাসিক টুর্নামেন্ট এবং আমি এটির অংশ হতে পেরে সত্যিই উত্তেজিত। আমরা একটি পরিকল্পনা তৈরি করার চেষ্টা করছি এবং যতটা সম্ভব এই প্রতিযোগিতামূলক ম্যাচ জেতার চেষ্টা করছি,’’ প্রি-ম্যাচ সাংবাদিক সম্মেলনে বলেন কার্লেস কুয়াদ্রাত।

১২ অগস্ট কলকাতা ডার্বির আগে একটি ভাল জয়ই ইস্টবেঙ্গল ভক্তদের সন্তুষ্ট করার উপায়। আগামী শনিবার মরসুমের প্রথম ডার্বি খেলতে নামবে দুই দল। তার আগে এই ম্যাচই ইস্টবেঙ্গলের জন্য ট্রায়াল রান। এই মুহূর্তে খেলার মধ্যে রয়েছে ইস্টবেঙ্গলের যুব দল। নি।মিত কলকাতা লিগ খেলছে তারা। জয়ও আসছে। মনে করা হচ্ছে সেই দলের সঙ্গেই কয়েকজন সিনিয়রকে নিয়েই ডুরান্ডের প্রথম ম্যাচে দল নামাবেন কুয়াদ্রাত। অন্যদিকে, বাংলাদেশের জন্য ডুরান্ডে টিকে থাকার লড়াই। মোহনবাগানের কাছে বড় হারের পর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পয়েন্ট নিতে মরিয়া তারা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *