Cart Total Items (0)

Cart

All Sports India

নিজস্ব সংবাদদাতাঃ সুপার কাপের শেষ চারে উঠে ইস্টবেঙ্গল কি পারবে আইএসএলের ব্যর্থতা ভুলতে? আজ, বৃহস্পতিবার হায়দরাবাদ এফসি ম্যাচের উপরে অনেকটাই নির্ভর করছে ক্লেটন সিলভাদের ভাগ্য।

প্রথম ম্যাচে ওড়িশার বিরুদ্ধে এগিয়ে গিয়েও ১-১ ড্র করেছিল ইস্টবেঙ্গল। একই দিনে হায়দরাবাদ ২-১ গোলে হারায় আইজ়ল এফসিকে। তিন পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ স্থানে এখন নিজ়ামের শহরের ক্লাব। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ওড়িশা এবং ইস্টবেঙ্গল। দু’দলেরই সংগ্রহে এক পয়েন্ট। প্রতিটি গ্রুপের সেরা দল সেমিফাইনালে খেলার ছাড়পত্র পাবে। হায়দরাবাদকে হারালে দুই ম্যাচে চার পয়েন্ট হবে ইস্টবেঙ্গলের। ওড়িশার সামনেও চার পয়েন্ট অর্জনের সুযোগ রয়েছে। লাল-হলুদ শেষ ম্যাচ খেলবে আইজ়লের বিরুদ্ধে। ওড়িশা মুখোমুখি হবে হায়দরাবাদের। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার যে কোনও মূল্যে জিততে মরিয়া জাক জার্ভিসরা। বুধবার বিকেলে প্রায় ঘণ্টাখানেক অনুশীলন করান কোচ স্টিভন কনস্ট্যান্টাইন।

আইএসএলের দুই পর্বে হায়দরাবাদের কাছে হারের দুঃখ এখনও ভোলেননি ক্লেটন। বলছিলেন, ‘‘আইএসএলের দু’টো ম্যাচেই ওদের কাছে হেরে গিয়েছিলাম। আমি মনে করি, এটাই আমাদের ভাল খেলতে উদ্বুদ্ধ করবে। ওদের হারিয়ে চমকে দেওয়াই লক্ষ্য থাকবে আমাদের। আগের ম্যাচে শুরুটা আমরা প্রত্যাশা অনুযায়ী করতে পারিনি। দ্বিতীয়ার্ধে খুবই ভাল খেলেছিলাম। তবে গুণগত মানে হায়দরাবাদ এগিয়ে ওড়িশার চেয়ে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *