Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ইস্টবেঙ্গলের জার্সি গায়ে সাফল্যের সঙ্গে‌ খেলা সদ্য প্রয়াত ইলিয়াস পাশার পরিবারের পাশে দাঁড়াচ্ছেন ক্লাব ও কলকাতার অন্যান্য ক্লাবের প্রাক্তন ফুটবলাররা। যেমন আছেন ভাস্কর গাঙ্গুলি, বিকাশ পাঁজি, আলভিটো ডি’‌কুনহা, বাইচুংয়ের মতো ফুটবলাররা, তেমন আপাদমস্তক মোহনবাগানী ব্যারেটোও সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন পাশার পরিবারের কষ্ট লাঘব করতে।

প্রাক্তন ফুটবলারদের নিয়ে দুটি প্রীতি ম্যাচের আয়োজন করছে ইস্টবেঙ্গল ক্লাব তাদের মাঠে ৬ ফেব্রুয়ারি, প্রয়াত ইলিয়াস পাশাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি প্রয়াত ফুটবলারের হাতে ১১ লাখ টাকার চেক তুলে দিতে। জীবিত থাকাকালীন অসুস্থ পাশার চিকিৎসার স্বার্থে বেনিফিট ম্যাচ আয়োজনের ভাবনা ছিল ক্লাবের। কিন্তু সেটা করার আগেই আকস্মিক মৃত্যু হয় পাশার। এখন সেই অর্থটাই তাঁর স্ত্রীর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব। এব্যাপারে ক্লাব ছাড়াও অনেক প্রাক্তন ও এফপিএআইয়ের সদস্যভুক্ত ফুটবলারদের অবদান আছে এই অর্থ সংগ্রহে।

ফুটবলার হিসেবে পাশার অবদানের কথা স্মৃতিচারণ করার ফাঁকে ক্লাব কর্তারা জানান, ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় দুটি প্রদর্শনী ম্যাচের প্রথমটিতে অংশ নেবে ইস্টবেঙ্গল স্টার্স বনাম ইস্টবেঙ্গল লেডেন্ডস। এই দুই দলের নেতৃত্ব দেবেন তুষার রক্ষিত ও বিকাশ পাঁজি। দ্বিতীয় ম্যাচ হবে ইস্টবেঙ্গল ও এফপিএআইয়ের মধ্যে। লাল হলুদের নেতৃত্ব দেবেন বাইচুং ভুটিয়া, অন্যদলটির নেতৃত্বের আর্মব্যান্ড থাকবে ব্যারেটোর হাতে।

ওইদিনই প্রদর্শনী ম্যাচের আগে ইস্টবেঙ্গল র‌্যামপার্টের দিকের গোলপোস্টের পিছনে ফাঁকা জমিতে বসা আর্টিফিসিয়াল টার্ফের উদ্বোধন হবে। প্রতিকূল পরিস্থিতিতে ঘাসের মাঠ ব্যবহারের অযোগ্য হলে, খেলোয়াড়রা কৃত্রিম ঘাসের মাঠে ব্যবহার করার সুযোগ পাবেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *