Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ ট্যুরের অঙ্গ হিসেবে ১২ বছর পর বিশ্বকাপের আসল ট্রফি এল ভারতের মাটিতে। ট্রফি ট্যুরের সঙ্গে জড়িয়ে থাকার সুবাদে ভারতের ফুটবলপ্রেমীদের আসল বিশ্বকাপ দেখার সুযোগ করে দিয়েছে একটি নামী ঠান্ডা পানীয় প্রস্তুতকারক সংস্থা কোকা-‌কোলা। ১৫০ দিনের সফরে ৩০টি দেশের ৫০ টি শহরে বিশ্বকাপের এই ট্রফি রাখা থাকবে ফুটবলপ্রেমী মানুষের দর্শনের জন্য। দু’‌দিন দিল্লিতে বিশ্বকাপ ট্রফি প্রদর্শনের জন্য রাখার পর ১৩ জানুয়ারি তা চলে যাবে গুয়াহাটিতে। সেখানে একদিন ট্রফি প্রদর্শনের সুযোগ পাবেন গুয়াহাটিরল মানুষ। তারপর ট্রফি চলে যাবে ভারত ছেড়ে অন্য দেশের শহরে।

ভারতের মাটিতে ৩দিনের এই ট্রফি ট্যুরের সূচনা হয়েছে বিশেষ বিমানে বিশ্বকাপ ট্রফির দিল্লিতে আসার পর। দিল্লির মানসিং রোডে তাজমহল হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে সরকারিভাবে বিশ্বকাপ ট্রফির আবরণ উন্মোচন করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাজিলের প্রাক্তন বিশকাপার গিলবার্তো ডি’‌সিলভা, ফেডারেশন সভাপতি কল্যান চৌবে। এছাড়া কোকা-‌কোলা কোম্পানির একাধিক কর্তা।

বিশ্বকাপের এই আসল ট্রফি ১৮ ক্যারট সোনা দিয়ে তৈরি। ওজন ৬.‌১৭৫ কেজি। জুলে রিমে কাপের পর ১৯৭৪ সালে তৈরি এই নতুন ডিজাউনের বিশ্বকাপ ট্রফি চলে আসছে। যেটা বিশ্বকাপ ফাইনালের আগে ব্যাঙ্কের ভল্ট থেকে বের করে আনার পর তা মাঠের ধারে রাখেন আগের বছরের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক। আর তিনি যদি ফাইনাল খেলতে ব্যস্ত থাকেন, তাহলে ফিফা একজন বিশ্বকাপ জয়ী ফুটবলারকে সেই সুযোগ দেন। ফাইনাল শেষে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে আসল বিশ্বকাপ ট্রফি তুলে দেওয়া প্রথমে। কিন্তু কিছুক্ষণ বাদেই সেলিব্রেশনের ফাঁকে আসল সোনার ট্রফি ব্যাঙ্কের ভল্টে ফেরত চলে যায়। চ্যাম্পিয়ন দলের সদস্যদের হাতে তখন থাকে বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা।

দিল্লিতে বিশ্বকাপ ট্রফি ট্যুরের সুচনা অনুষ্ঠানে ব্রাজিলের বিশ্বকাপার ও ফিফা অ্যাম্বাসাডার গিলবার্তো ডি সিলভা উচ্ছ্বসিত, অবাক ভারতের মাটিতে ফুটবল ঘিরে উন্মদনা দেখে। তাঁর প্রতিক্রিয়া, ‘‌ আমি জানতাম, ভারতে ক্রিকেট খুব জনপ্রিয় খেলা। কিন্তু এখন দেখছি, ভারতে ফুটবল নিয়েও মানুষের মাঝে প্রচুর আগ্রহ আছে। ছেলেবেলায় নিজের গ্রামের বাড়িতে বড় হয়ে ওঠার সময় ব্রাজিলের ফুটবল তারকাদের ধেকে অনুপ্রাণিত বোধ করতাম। স্বপ্ন দেখতাম ওদের মতো খেলার, দেশের জার্সি গায়ে চাপানোর। আর এখন সেই ফুটবলের জন্যই আমার ওত পরিচিতি, খ্যাতি, সবকিছু পাওয়া। এই অনুভূতি সম্পূর্ণ অন্যরকম।’‌

এআইএফএফ সভাপতি কল্যান চৌবের মতে, ‘‌ বিশ্বকাপে খেলা সব ফুটবলারের কাছেই একটা বড় স্বপ্ন। ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছে বিশ্বকাপ একটা আবেগ। এখন সামনে থেকে আসল বিশ্বকাপ ট্রফি দর্শনে এই আবেগ আরও বাড়বে। বিশেষ করে নবীন প্রজন্মের ফুটবলারদের আরও ভাল খেলতে অনুপ্রাণিত করবে। আমাদেরও কিছু দায়িত্ব আছে। গ্রাসরুট লেভেলে উন্নতি ঘটিয়ে ফুটবলারদের বিশ্বকাপে কোয়ালিফাই করার মতো উপযুক্ত করে তোলা। সেই ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে। আরও প্ল্যান আছে। ফুটবলের ফ্যান বেস ভারতে বিরাট। সেটাও কাজে লাগানো জরুরি, ফুটবলের জনপ্রিয়তা আরও বাড়াতে।’‌ কল্যান বিশ্বকাপ ট্রফি নিয়ে এত কথা বলেছেন, উচ্ছ্বাস প্রকাশ করেছেন, অথচ ভারতে এখনও দেশের সর্বোচ্চ লিগ আইএসএল শুরু করতে পারেননি। দেশের পুরো ফুটবল পরিবার উদ্বেগে দিন কাটাচ্ছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *