অলস্পোর্ট ডেস্কঃ এএফসি এশিয়ান কাপের গ্রুপ নিয়ে ভাবতে রাজি নন স্টিমাচ। অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, সিরিয়ার মত দলের সঙ্গে এক গ্রুপে রয়েছে ভারত। কিন্তু তা নিয়ে বেশি ভাবতে রাজি নন কোচ ইগর স্টিমাচ। ২০২৪ সালের ১২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত কাতারে এএফসি এশিয়ান কাপের প্রতিযোগিতা আয়োজিত হবে।
এবার ২৪টি দলকে নিয়ে আয়োজিত হবে এএফসি এশিয়ান কাপ। ২৪টি দলকে চারটি ভাগে ভাগ করা হয়। চারটি ভাগের গ্রুপগুলিকে ছয়টি গ্রুপে ভাগ করা হয়েছে। ভারতকে চতুর্থ ভাগে রাখা হয়েছিল। এএফসি এশিয়ান কাপ প্রতিযোগিতায় ভারত এই নিয়ে পঞ্চমবারের মতো অংশ নিতে চলেছে। এই টুর্নামেন্টে ভারত এর আগে ১৯৬৪, ১৯৮৪, ২০১১ এবং ২০১৯ সালে অংশ নিয়েছিল। ১৯৬৪ সালে প্রথমবার খেলতে নেমে রানার্স হয়েছিল ভারত। তবে ২০১৯ সালে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল ভারতকে। এবার লড়াই আরও কঠিন হতে চলেছে।
ভারত রয়েছে ‘বি’ গ্রুপে। যাকে ‘গ্রুপ অফ ডেথ’ বললেও ভুল বলা হবে না। সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু ও সন্দেশ জিঙ্ঘানদের লড়াই হতে চলেছে অত্যন্ত কঠিন দলগুলোর বিরুদ্ধে। এশিয়ান ফুটবলের সব মহাশক্তিধর দলগুলির বিরুদ্ধে খেলতে হবে ভারতকে। সুনীলদের রাখা হয়েছে সিরিয়া, উজবেকিস্তান, অস্ট্রেলিয়ার মতো এশিয়া ফুটবলের তিন শক্তিধর দেশের সঙ্গে। ড্র দেখে কার্যত মাথায় হাত ভারতীয় কোচের মাথায়! এখন থেকেই যেন সুনীলদের ভবিষ্যত দেখতে পাচ্ছেন ইগর স্টিমাচ। এই ড্র দেখে নিজের মনের কথা বলে দিলেন তিনি। তাঁর বক্তব্য, ‘আমরা সবসময় জানি যে এটা একটা কঠিন গ্রুপ হতে চলেছে, কিন্তু আমি এটা নিয়ে চিন্তা করে সময় নষ্ট করতে চাই না।’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
